https://www.prothomalony.com/

6346

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ ডে প্যারেড উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ৯ সেপ্টেম্বর

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:১১

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ এর আয়োজনে আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ডে প্যারেড নিউইয়র্ক উদযাপিত হবে। এই উপলক্ষে ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ৬টায় জ্যাকসন হাইটসের শেফস মহলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  বাংলাদেশ ডে প্যারেড উদযাপন উপলক্ষে গঠিত কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন বাংলাদেশ ডে প্যারেড এর প্রস্তুতি এবং অনুষ্ঠান সম্পর্কিত বিষয়গুলো জানানোর জন্য আহবান করা হয়েছে। কমিটির পক্ষ থেকে সবার উপস্থিতি ও সহায়তা আশা করছেন। নুরুজ্জামান সরদার আহবায়ক, বাংলাদেশ ডে প্যারেড, ফরিদা ইয়াছমিন সমন্বয়কারী বাংলাদেশ ডে প্যারেড, সৈয়দ এ. আর. ফারুক  সদস্য সচিব বাংলাদেশ ডে প্যারেড, শাহ শহীদুল হক সভাপতি বাংলাদেশ ডে প্যারেড ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান সাধারণ সম্পাদক ডে প্যারেড বাংলাদেশ স্বাক্ষরিত এক চিঠিতে এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন