https://www.prothomalony.com/

6333

entertainment

বিনোদন

কুইন্সবরো ড্যান্স ফেস্টিভেলে কত্থক নৃত্যশিল্পী নীলা জেরীনের পরিবেশনা ১৬ সেপ্টেম্বর শনিবার

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৯

মূলধারার নৃত্য উৎসব  কুইন্সবরো ড্যান্স ফেস্টিভেল গত দশ বছর ধরে নিয়মিত বিভিন্ন নাচ উপহার দিয়ে আসছে নিউ ইয়র্কের বাসিন্দাদের।  এবছর তারা তাদের দশ বছর পুর্তি উপলক্ষ্যে বিশেষ জাকজমক করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত নৃত্য উৎসব  করেছে। এবারের ড্যান্স ফেস্টিভেলে বিশেষভাবে সাজানো সিজন ফিনালি অনুষ্ঠানমালা।  কুইন্সবরো ড্যান্স ফেস্টিভেলের ফিনালি অনুষ্ঠানমালা চলবে তিনদিন ব্যাপি। আসছে ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং অনুষ্ঠিত হবে ফ্লাশিং মেডো পার্কে অবস্থিত কুইন্স থিয়েটারে।

 

আমেরিকার অন্যান্য নৃত্য শিল্পীদের পাশাপাশি এই প্রথম একজন বাংলাদেশী নৃত্য শিল্পী, নীলা জেরীন কুইন্সবরো ড্যান্স ফেস্টিভেলে তালিকাভুক্ত হয়েছেন। চলতি বছরের জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন মাসগুলিতে নীলা জেরীন কুইন্সের বিভিন্ন এলাকায় কত্থক নাচের ট্যুর করেছেন। এ সময়টিতে নীলা কত্থক নাচ পরিবেশন করেছেন এবং মুলধারার নৃত্য পিপাষুদেরকে কত্থক নাচের তালিম দিয়েছেন।

কুইন্সবরো ড্যান্স ফেস্টিভেলের ফেস্টিভেলের ২য় সন্ধ্যায় ১৬ সেপ্টেম্বর শনিবার নীলা জেরীন নৃত্য পরিবেশন করবেন। নীলার একক কত্থক নাচের পরিবেশনা হবে ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায়।  ফেস্টিভেলের আগের নৃত্যমালাগুলি বিনা প্রবেশ মূল্যে হয়েছিল, কিন্তু ড্যান্স ফেস্টিভেলের সমাপ্তির বিশেষ অনুষ্ঠানমালাতে প্রবেশ মূল্য রয়েছে জনপ্রতি ২৭ ডলার।  তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকা আগ্রহীদের জন্য নীলা জেরীনের নাচের স্কুল, নীলা ড্যান্স অ্যাকাডেমীর নামে ডিসকাউন্ট কোড ব্যবহারে হ্রাসকৃত মূল্যে টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে।  আগ্রহীরা https://queenstheatre.org/event/qdf2023/ GB এই লিঙ্কে গিয়ে টিকিট ক্রয় করার সময়ে NEELA18 এই কোডটি ব্যবহার করলে ২৭ ডলারের পরিবর্তে ২০ ডলারে টিকিট সংগ্রত করতে পারবেন। এছাড়া স্টুডেন্ট ও সিনিয়র সিটিজেনদের জন্য ১০ শতাংশ মূল্যহ্রাসের ব্যবস্থা রয়েছে।

১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায়  মূলধারার বিভিন্ন নৃত্য শিল্পীদের পাশাপাশি কুইন্স থিয়েটারের মঞ্চ  আলোকিত করে আমাদের বাংলাদেশী নৃত্য শিল্পী নীলা জেরীন নাচ পরিবেশন করবেন।  বহু জাতিগোষ্ঠীর দেশে  স্বদেশী সংস্কৃতি তুলে ধরতে পেরে নীলা জেরীন আনন্দিত ও গর্বিত। তাঁর জন্য প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা। 

বিনোদন থেকে আরো পড়ুন