https://www.prothomalony.com/

6327

entertainment

বিনোদন

ভার্জিনিয়ায় মিতালি মুখার্জির সংগীত সন্ধ্যা ৯ সেপ্টেম্বর

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৮

একাত্তর ফাউন্ডেশন আয়োজিত এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সংগীত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিতালি মুখার্জি। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত একটানা অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি প্রধান কবীর পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী দম্পত্তি। 

সংগীত অনুষ্ঠানে মিতালি মুখার্জির পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবে মেট্রো ওয়াশিংটনের তরুণ ব্যান্ড তারকা মাহিন সুজন। থাকবে কণ্ঠশিল্পী জনি, কণা, ইমরান, অর্ণব ও শোয়েব। 

ইতোমধ্যে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ফাউন্ডেশনের সেক্রেটারি মনির হোসাইন জানিয়েছেন। 

বিনোদন থেকে আরো পড়ুন