https://www.prothomalony.com/
6324
north-america
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৬
মহান মুক্তিযুদ্ধের 'কমান্ডার-ইন-চিফ', বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনী ওসমানীর ১০৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৪ সেপ্টেম্বর সোমববার গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে এক ভার্চুয়াল স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ ও বিশ্বময় বসবাসকারী সকল সদস্যবৃন্দ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর যথাযথ মুল্যায়নের আহবান জানান। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেলাল চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্বা প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমদ ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের বাংলাদেশ ইউনিটের সভাপতি এ এম বদরুদ্দোজা। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রুপা চক্রবর্তী, প্রথম আলো উওর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, গ্লোবাল এসোসিয়েশনের সহ সভাপতি কাপ্তান হোসেন, সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সহ সভাপতি মকিস মনসুর, সহ সভাপতি শেখ ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ রফিকুল হয়দার, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিব উদ্দিন, নিউজার্সি শাখার সভাপতি মোশারফ আলম, সহ সভাপতি আবুল কাশেম মজুমদার, সহ সভাপতি আখলাকুল আম্বিয়া চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী, গ্লোবাল জালালাবদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ, চলচ্চিত্র পরিচালক এম মোক্তাদির, বিডি নিউজ এর পরিচালক শেখ নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাদের পক্ষ থেকে মরহুম জেনারেল ওসমানীর যথাযথ মু্ল্যায়নের জন্য সরকারের নিকট দাবী জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর জীবন ও আদর্শ নিয়ে আরো গবেষণার আহ্বান জানান এবং ভবিষ্যতে মরহুম ওসমানীকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করার আহ্বান জানান। সমাপ্তি পর্বে সভাপতির বক্তব্যে কাপ্তান হোসেন সভায় উপস্হিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন