https://www.prothomalony.com/
6320
north-america
রংপুর জেলা সমিতি ইউএসএর বার্ষিক বনভোজন ২০২৩ এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ২৭ আগস্ট রোববার। দিন টি ছিল সত্যিই সুন্দর আলোকোজ্জ্বল,পরিস্কার-পরিচ্ছন্ন সবুজে ঘেরা লং আইল্যান্ড নাসাউ কাউন্টির আইজান আওয়ার পার্কে। সকল পরিচিত পুরাতন ও নতুন মানুষদের উপস্হিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনটিকে সবাই উপভোগ করেছে। বনভোজনের আলাদা বৈচিত্র্য ছিল পার্কেই খাসি সহ সব ধরনের রান্না বান্নার আয়োজন এবং রায়ান তাজ ও প্রমি তাজের সুন্দর মনোমুগ্ধকর গানের পরিবেশনা যা সবার মন জয় করেছে। আরো বিশেষ আকর্ষন ছিল শ্রেনী ভেদে সকল বয়সের খেলাধুলার ব্যবস্হা এবং আকর্ষনীয় রাফেল ড্র।দিনটি সবার কাছে উপভোগ্য এবং সত্যিই মিলনমেলায় পরিনত হয়েছিল।
.jpg)
সুন্দর সফল পিকনিক উপহার দেবার জন্য রংপুর জেলা সমিতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আহবায়ক বাকী বিল্লাহ শিপন , সদস্য সচিব মেজবানুর রহমান নিক্সন সহ সকল সদস্য গনকে।
আপ্যায়ন বিভাগের ঊষ্ণ অতিথীয়তা ও সুন্দর রন্ধন শৈলীর জন্য নূর আলম সিদ্দিকী, মো:নুরুন্নবী, ফারিদুল ইসলাম এবং সার্বিক ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রাক্তন সভাপতি মো: মশিউর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মো: আতাউর রহমান, মারুফা বেগম, মুনমুন হাসিনা বারী,ফরিদা উদ্দীন, সাইফুন নাহার সুইটি, মোহসিনীন বেগম লিপি, সুলতানা বেগম,সালমা বেগম, পপি বেগম,মিলা বেগম, হোসনেআরা হ্যাপী, মিতু হোসেন, লাকী বেগম, নাসরিন নাহার, আলেয়া বেগম, মো: শবনম মোস্তারী, মুনতাহা ফেরদৌস, রাকিবুজ্জামান লিখন, মোজহারুল হোসেন খোকন, মোহাম্মদ হক মিন্টু,মোকাররম হেসেন,আব্দুল মান্নান, আরিফুল ইসলাম, জুয়েল তালুকদার, ডা: মোরছালীম,রবিউল ইসলাম সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ।
আরো কৃতজ্ঞতা যাদের পৃষ্ঠোপোষকতায় সফল অনুষ্ঠান তারা হলেন এ আর এম রাকিব উদ্দীন (সিইও) স্টপ এন্ড ক্যারী, মেহেরুজ্জামান জেপলিন( বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক), গিয়াস আহমেদ (প্রেসিডেন্ট ইমিগ্রান্ট হোম কেয়ার), নর্থ বেংগল ফাউন্ডেশন, বেলায়েত হোসেন বেলাল (প্রেসিডেন্ট বাংলা ট্রাভেলস), আসাদুল হক (সিইও এডভেনস একাউন্ট এন্ড টাক্স), জিমী( প্রেসিডেন্ট স্কয়ার মেডিকেল ক্লিনিক)।
.jpg)
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসির আলী খান পল, গিয়াস আহমেদ , আতাউর রহমান, এ বি এম মিজানুল হাসান, শাহ মোহাম্মদ নজরুল, মোখলেছুর রহমান, রাফায়েল তালুকদার, আবুল কাশেম, আশরাফুজ্জামান, এহছান হাবীব, জে এফ এম রাসেল, কামাল আহমেদ সহ আরো অনেক। পিকনিককে সুন্দর স্বার্থক করেছেন সেজন্য রংপুর জেলা সমিতি এর সভাপতি আসেফ বারী টুটুল ও সাধারন সম্পাদক এম এ মোতালেব সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন