https://www.prothomalony.com/

6314

north-america

উত্তর আমেরিকা

শুকিয়ে চৌচির বিশ্বের সবচেয়ে উঁচু হ্রদ

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৫

বলিভিয়া ও পেরুর সীমান্তে অবস্থিত হ্রদটি ভূ-পৃষ্ঠ থেকে সাড়ে ১২ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত, এই হ্রদটি ই বিশ্বের সবচেয়ে উঁচু হ্রদ টিটিকাকার। বর্তমানে এই হ্রদের পানি প্রায় শুকিয়ে গেছে। লাতিন আমেরিকার টিটিকাকা হ্রদে পানির স্তর সম্প্রতি ভয়াবহভাবে কমে গেছে। শীতকালীন তাপদাহের পরে এমনটি হয়েছে। এতে পর্যটনে নামে ভয়াবহ ধস। ধ্বংসের মুখে জলজপ্রাণী এবং হৃদের পানির ওপর নির্ভরশীল কৃষিকাজ পুরোপুরি ভেঙে পড়ে। খবর সিএনএন। 

স্থানীয় বাসিন্দা ৬৩ বছর বয়সী নাজারিও চারকা বলেন, `আমাদের জীবিকা এই হৃদের পানিতে নির্ভর করে। আমরা এখন থেকে ডিসেম্বর পর্যন্ত কী করব তা আমরা জানি না কারণ পানির স্তর দ্রুত কমে গেছে।`

পানির গভীরতা কমে যাওয়ায় এই হ্রদে সৌর বিকিরণ আরও তীব্র হচ্ছে। বাষ্পীভবন চরমে পৌঁছেছে। ৩০ লাখেরও বেশি মানুষ হ্রদের চারপাশে বাস করে এবং এর উপর নির্ভর করে মাছ ধরা, খামার এবং পর্যটন শিল্প যা এ অঞ্চলের গোটা অর্থনীতিকে চাঙ্গা রাখে। টিটিকাকা হ্রদের সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয়দের নানা বিশ্বাস। বলিভিয়ার দিকে টিটিকাকার যে অংশ রয়েছে, সেখান থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন