https://www.prothomalony.com/
6288
north-america
বিপুল উৎসাহ উদ্দীপনা, প্রাণবন্ত বর্ণিল ও মনমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ এর বনভোজন ও মিলনমেলা । ২৬ আগস্ট শনিবার, নিউইয়র্ক এর ফ্লাশিং মেডোস করোনা পার্কে একটি উৎসব মুখর পরিবেশে, প্রাণবন্ত বর্ণিল আমেজে এটি অনুষ্ঠিত হয়।
.jpg)
উক্ত বনভোজনে নিউইয়র্ক এর সমস্ত সনাতনী ভাই বোন অংশগ্রহণ করেন। বনভোজনে শহরের সকল মন্দির এবং হিন্দু সংগঠন থেকে ভক্ত বৃন্দ উপস্থিত হয়েছিলেন। বনভোজনে সভাপতিত্ব করেন টঐট এর প্রেসিডেন্ট ভজন সরকার, এবং অনষ্ঠান পরিচালনার দ্বায়িত্বে ছিলেন জেনারেল সেক্রেটারি রামদাস ঘরামী। অনুষ্ঠান শুরুতে শ্রীমদ্ভগবদগীতা গীতা পাঠ করেন ইস্কনের ভক্ত ভবতোষ মিত্র। বনভোজনের প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক এর অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র অফিস থেকে আগত প্রতিনিধি। স্বাগত বক্তব্য রাখেন কমুনিটির উদীয়মান বক্তা রিতু রায়। প্রধান অথিতির বক্তৃতায় জেনিফার রাজকুমার বলেন "তিনি সবসময় টঐট এর পাশে থাকবেন। তিনি আরও বলেন নিউইয়র্ক সিটি এর স্কুল গুলোতে দিওয়ালীর ছুটির কথা এবং উপস্থিত সমস্ত সদস্যরা হাত তালি দিয়ে উক্ত ছুটির জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অতঃপর তিনি দূর্গা পূজায় অন্ততঃ একদিন যাতে সরকারি ছুটি ঘোষণা করা যায় তার জন্য কাজ করবেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। টঐট এর উত্তর উত্তর মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন ইস্কনের ব্রহ্মচারী নিত্যানন্দ কিশোর দাস। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন বোর্ড অফ ডিরেক্টর এর চেয়ারম্যান ডাক্তার প্রভাত দাস,মেম্বার সেক্রেটারি সুশীল সিনহা,কার্যকরী কমিটির সাধারণ সম্পাদকঃ রামদাস ঘরামী এবং অন্নান্য উপস্থিত নেতৃবৃন্দ ।বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টায় একটি নবগঠিত প্লাটফর্ম টঐট গড়ে উঠেছে। এই সংগঠনকে শক্তিশালী করা আমাদের সকলের দায়িত্ব। এই সংগঠন বাংলাদেশের সংখ্যা লঘু হিন্দু স¤প্রদায়ের নির্যাতনের বিরুদ্ধে নিরলস কাজ করে যাবে। আজকের এই বনভোজন হচ্ছে সকল সনাতনীদের হৃদয়ের ভাব আদান প্রদানের মিলন মেলা। আমরা সবাই টঐট এর মর্যাদা অক্ষুন্ন রাখবো। অনুষ্ঠানে শিশু কিশোরদের বিভিন্ন খেলাধুলা যেমন-বাম্প বেড, দৌড় প্রতিযোগিতা, মহিলাদের সংগীতের তালে তালে বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বালিশ নিক্ষেপ প্রতিযোগিতায় নিউইয়র্ক এর অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার অংশগ্রহন করেন॥ উক্ত আয়োজনে বিভিন্ন গণ্যমন্য ব্যাক্তিবর্গ বিভিন্ন ধরণের মূল্যবান লটারি স্পন্সর করেন। রাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। যার মধ্যে ছিল প্রথম পুরস্কার নিউইয়র্ক ঢাকা নিউইয়র্ক রিটার্ন টিকেট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে নিরামিষ এবং আমিষ খাবার পৃথক পৃথক ভাবে আয়োজন করা হয়। এছাড়াও সকাল থেকে ইইছ এর আয়োজন ছিল। উপস্থিত সদস্যরা তাদের ইচ্ছা মত খাবার খেয়েছে। অনুষ্ঠানকে মহিমান্বিত করে তোলেন নিউইয়র্ক এর বিশিষ্ট সনাতনী ব্যক্তিবর্গ ডক্টর দ্বিজেন ভট্টাচার্য্য, এটর্নি অশোক কর্মকার, চন্দন সেন গুপ্ত, রণজিৎ সাহা (মহামায়া মন্দির),অনুকূল অধিকারী, গোপাল সাহা, ভবতোষ মিত্র, নির্মল পাল, প্রিয়তোষ দে, দিলীপ নাথ, অজিত চন্দ, প্রনব রায় রনো, নারায়ণ রায়, আশীষ ভৌমিক, রনো দেবনাথ, নিতাই নাথ, রতন দত্ত, কানু দত্ত, ঝুলন সেন, পরেশ ধর, রণজিৎ দেব, গোবিন্দ দাস, বিধান পাল এবং প্রমুখ। অনুষ্ঠানের ডোনেশন কলেশন করেন সনজিৎ ঘোষ, আশীষ ভৌমিক সহ অন্যান্য সহযোগীরা। ইইছ পরিচালনায় ছিলেন পলাশ ঘোষ, উত্তম সাহা, শংকর বিশ্বাস। রান্নার দায়িত্বে ছিলেন - প্রণব রায় (রনো), গৌরাঙ্গ রায়, শিশির বিশ্বাস , রামদাস ঘরামী, রূপক নন্দী, অজিত চন্দ, মহাক্ষ দাস, ভবতোষ মিত্র, সহাদেব তালুকদার, জয়দেব গাইন, প্রদীপ সূত্রধর , নিশীথ কুমার। খেলাধুলা পরিচালনা করেন তাপস সাহা, গৌরাঙ্গ রায়, মুনমুন সাহা, সুমিতা বিশ্বাস। লটারি পরিচালনায় ছিলেন সুশীল সিনহা, আশীষ ভৌমিক, রত্না ঘোষ, সীমা ঘরামী, চম্পা সরকার, মিতা ঘোষ, সুমন সূত্রধর। হরিনাম সংকীর্তন পরিচালনায় রাম দেবনাথ ও ভবতোষ মিত্রের নেতৃত্বে সমস্ত ভক্ত বৃন্দ অংশ গ্রহণ করেন। সমস্ত ছবি ও ভিডিও ধারণ করেন শ্রী বিধান চন্দ্র পাল। সকল নিউইয়র্ক সনাতনীদের প্রাণের সংগঠন টঐট এর বনভোজন ছিল অত্যন্ত প্রাণবন্ত। এই দিনটা ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকল। এই মাঠ থেকেই সনাতনীদের বিজয় রচিত হল। সর্বোপরি এখান থেকেই সনাতন ধর্মকে রক্ষা করতে একতার ডাক এলো। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান ডাক্তার প্রভাত দাস। তিনি আগত সবাইকে প্রাণঢালা অভিনন্দন, আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন