https://www.prothomalony.com/

6274

north-america

উত্তর আমেরিকা

দারুস সুন্নাহ নিউইয়র্ক’র সামার ক্লাসের কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫০

৩১ আগস্ট দারুস সুন্নাহ নিউইয়র্ক’র সামার ক্লাসের কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের ১৮৩৩ ওয়ালেস এভিনিউর মাদ্রাসা ভবনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। 

দারুস সুন্নাহ নিউইয়র্ক এর প্রেসিডেন্ট হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিনহাজুর রহমান চৌধুরী ও ভাইস প্রিন্সিপাল মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুস সুন্নাহ নিউইয়র্ক’র উপদেষ্টা মোঃ আব্দুর রব দলা মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান চৌধুরী।



অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুস সুন্নাহ নিউইয়র্ক’র টিম মেম্বার হাফিজ মাওলানা ওমর ফারুক, টিম মেম্বার ও শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম ছালিক, টিম মেম্বার হাফিজ আনহার উদ্দিন। উপস্থিত ছিলেন আহমদ শাহরিয়ার, আজিজুর রহমান বদরুল, মোহাম্মদ তাজিম উদ্দিন, আহমদ জুবেল, শামীম আহমদ, ঝুমন হোসাইন, রুভেজ সিদ্দিক, মিসবাহ উদ্দিন, সুয়েব আহমদ, সাঈদ আহমদ প্রমুখ। বিপুল সংখ্য্যক ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ কমিউনিটি নের্তৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে জানান হয়, হাফিজে কুরআন ও উলামাদের তত্ত্বাবধানে পরিচালিত দারুস সুন্নাহ নিউইয়র্ক মাদ্রাসায় দু’মাসব্যাপি সামার ক্লাসে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।



অনুষ্ঠানে আরও জানান হয়, মাদ্রাসায় ফুল টাইম হিফজুল কুরআন উইথ স্কুলিং, ফুল টাইম আলিম কোর্স, উইকেন্ড অ্যান্ড আফটার স্কুল মক্তব, অনলাইন কুরআনসহ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। ভর্তির বিষয়ে যোগাযোগের (ফোন : ৯১৭-৬৫৩-১৬৮৮, ৩৪৭-২৮০-৬০৮৩, ৮৬২-২৮২-৮২৬৮) অনুরোধ জানান হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন