https://www.prothomalony.com/
6222
north-america
বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনের রুপকার ও নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের স্মৃতি রক্ষা ও সংগ্রামী জীবনকে তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। ২৭ আগস্ট রোববার মরহুম সিরাজুল আলম খানের অনুসারীরা নিউইয়র্কের জ্যামাইকার ঢাকা সুইটস রেস্টুরেন্টে সন্ধ্যায় এক আলোচনায় মিলিত হন। আলোচনা সভায় সর্বসম্মতিতে সিরাজুল আলম খান স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকা নামকরণ করে যুক্তরাষ্ট্রে আগ্রহী সকলকে নিয়ে বড় পরিসরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৬ মাসের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় অনেকে তাদের মতামত তুলে ধরেন এবং উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানের শেষের দিকে ডাকসুর সাবেক জিএস ডাঃ মোস্তাক আহমেদ অনুষ্ঠানে আসেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং স্মৃতি রক্ষার উদ্যোগকে সাধুবাদ জানান।
সিরাজুল আলম খাঁন স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকার আহবায়ক কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডাঃমজিবুল হক, যুগ্ন আহবায়ক-মজিবর রহমান এডভোকেট, যুগ্ন আহবায়ক- ড: মহসিন পাটোয়ারী, সদস্য সচিব-শাহাবউদ্দিন এবং সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃমতিউর রহমান, মোঃ জামান তপন, মোশারফ খান, এ ওয়াই এম জাকারিয়া চৌধুরী, সুবাস মজুমদার, সরোয়ার হোসেন, সৈয়দ জুয়েল, মুজাহিদ আনসারী এবং আবু তাহের।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন