https://www.prothomalony.com/
6220
north-america
অপরাধ আইনেরর মামলায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মাগশট নেয়া হয় আদালতে। আমেরিকার ইতিহাসে কোন সাবেক প্রেসিডেন্টের এমন মাগশটের ছবি দেদারসে বিক্রি হচ্ছে অনালাইনে ও খুচরা দোকানে। ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে তাকিয়ে থাকা সেই মুখচ্ছবি ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরি এবং বিক্রি করা হচ্ছে ট্রাম্পের নির্বাচনি প্রচারনা শিবির থেকে। সমর্থকদের কাছ থেকে নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে মাগশটের টিশার্ট ও অন্যান্য পণ্য বিক্রি করে। গত রোববার পর্যন্ত এ থেকে এ পর্যন্ত প্রচারণা তহবিলে আয় হয়েছে ৭০ লাখ ডলারের বেশি।
২০২০ সালে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ২৪ আগস্ট বৃহস্পতিবার জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেন ট্রাম্প। সেখানে তাঁর মাগশট নেয়া হয়। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যাঁকে গ্রেপ্তারের পর এমন মাগশট নেওয়া হয়েছে।
সেদিনই ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয় ট্রাম্পের মুখচ্ছবিটি প্রকাশ করে। কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্পের প্রচার শিবির ছবিটি দিয়ে টি–শার্ট তৈরি করে বিক্রি শুরু করে। এরপর ট্রাম্পের ওই ছবিযুক্ত গ্লাস, মগ, বাম্পার স্টিকার ও পোস্টার বের করা হয়।
গ্রেপ্তারের পর তোলা ট্রাম্পের একটি মুখচ্ছবি প্রকাশ করেছে ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয়। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন চিউং লিখেছেন, ট্রাম্পের মুখচ্ছবি প্রকাশিত হওয়ার পর লাখ লাখ ডলার অনুদান এসেছে। শুধু শুক্রবারেই ট্রাম্পের ছবিযুক্ত পণ্যগুলো বিক্রি করে ৪১ দশমিক ৮ লাখ ডলার আয় হয়েছে।
২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের কাছে পরাজিত হন। ট্রাম্প ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন বেশ আগেই। দলের মধ্যে জনপ্রিয়তায় তিনি এগিয়ে আছেন ব্যাপকভাবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন