https://www.prothomalony.com/
6175
north-america
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ ১০:৪০
বাংলা ট্রাভেলসের দুই যুগপূর্তি উপলক্ষ্যে ২১ আগস্ট জ্যাকসন হাইটের গোল্ডেন এজ পার্টি সেন্টারে বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল সাংবাদিক ও পৃষ্ঠপোষকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিলেন। দুই যুগ পুর্তি উপলক্ষে বাংলা ট্রাভেলসের পক্ষ থেকে বিভিন্ন প্যাকেজ ঘোষনা করেন বেলায়েত হোসেন বেলাল। প্যাকেজের আওতায় বাংলা ট্রাভেলস ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে। আর ১৭৯৫ ডলারে ওমরাহ হজ্ব পালনের প্যাকেজের ব্যবস্থা রয়েছে যাতে বিমান ভাড়া, হোটেল, জেদ্দা এয়ারপোর্ট থেকে পিক আপ ও ড্রপ, মক্কা ও মদিনায় যাতায়াতের ব্যবস্থা অর্ন্তভূক্ত। মদিনা মসজিদে অধ্যয়নরত উচ্চ শিক্ষিত বাংলাদেশি গাইডস সর্বদা সেবাদানে প্রস্তুত থাকবে।
বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানসমুহে দুই যুগ যাবৎ একটি দক্ষ পেশাজীবী টিম নিয়ে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেটে সার্ভিস দিয়ে আসছি। আমাদের সেবাসমুহের বিষয়ে আপনাদের মতামত ও ভ্রমণের বিষয়ে পরামর্শ নিয়ে আরো ভাল করতে চাই।
.jpg)
তিনি বলেন, বাংলা ট্রাভেলস একটি ভালো, দক্ষ গ্রুপ পবিত্র মক্কা নগরীতে ওমরাহ হজ সহজভাবে সম্পন্ন করার জন্য নিরলসভাবে কাজ করছে। নিউইয়র্র্কসহ আমেরিকার যে কোন স্টেট থেকে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশ ও ভাষার ধর্মপ্রাণ নারী পুরুষ এই সার্ভিস পেয়ে থাকেন। পবিত্র মক্কা নগরী, পার্শ্ববর্তী মদিনা নগরী এবং মিডল ইস্ট এর অন্যান্য শহরে আপনাদের পরামর্শ আশা করি। বরাবরের মতো আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলা ট্রাভেলসকে কমিউনিটির সেবামূলক কাজে আমরা সব সময় আপনাদের পরামর্শ চাই। অনুগ্রহ করে বরাবরের মতো আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলা ট্রাভেলসকে কমিউনিটির সেবায় আপনাদের সাথে সাথে রাখবেন।
তিনি বলেন, ব্যবসা এবং সামাজিক উন্নতিতে বাংলা ট্রাভেলস আপনাদের সাথে অংশীদার হতে চেষ্টা করে এবং আগামীতেও বাংলাদেশ ও উত্তর আমেরিকার প্রবাসী কমিউনিটির সাথে ও ভাল কাজে সবার সাথে থাকবার জন্য অঙ্গিকারবদ্ধ।
.jpg)
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন আবু হুরায়রা মসজিদের ইমাম মাওলানা ফায়েক উদ্দিন। এরপর বেলায়েত হোসেন বেলালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলা ট্রাভেলস এর স্টাফদের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার আবু তাহের খান। অনুষ্ঠানে বক্তৃতা করেন জেবিবিএ- এর সাবেক সভাপতি, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, কন্ঠ শিল্পী বেবী নাজনীন, শো টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম, এনওয়াইপিডির সাজেন্ট হুমায়ূন কবীর, মেঘনা ট্রাভেলসের সত্ত্বাধিকারী ফরিদ উদ্দিন, এ আর এম রফিক উদ্দিন, সম্প্রতি ওমরাহ হজ পালন করে এসেছেন বাংলা ট্রাভেলস এর মাধ্যমে কাজী মইনুল ইসলাম, টিবিএন২৪ এর মেজবাহ উজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল।
অনুষ্ঠানে বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই বাংলা ট্রাভেলস এবং এর কর্ণধার বেলায়েত হোসেন বেলালের প্রশংসা করেছেন।
বক্তারা বলেন, বেলায়েত হোসেন বেলাল এজন স্বজ্জন ব্যক্তি। তিনি চেষ্টা করেন সব সময় মানুষকে সেবা দেয়ার। করোনাকালীন সময়ে যাত্রীদের পিসিআর টেস্ট করাতে বাংলা ট্রাভেলস সহায়তা করেছে। এখনও আমেরিকাতে অনেকেই পাসপোর্টের আবেদন করে পাসপোর্ট পাচ্ছেন না। রিনিউ করতে দিয়েছেন পাসপোর্ট পাচ্ছেন না। জরুরি ভ্রমণ করা দরকার নিজেরা জরুরি পাসপোর্ট সেবা নিতে পারছেন না তাদেরকে সহায়তা করছেন বেলাল। অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন বাংলা ট্রাভেলস সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যাবে, ব্যবসার সাথে সামাজিক দায়িত্বও পালনে কমিউনিটির সেবায় এগিয়ে আসবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন