https://www.prothomalony.com/
6166
north-america
২৩ আগস্ট বুধবার ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির এই ঘটনা ঘটে। এই হামলায় ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।
অরেঞ্জ কাউন্টি শেরিফ জানিয়েছেন, ২৩ আগস্ট বুধবার স্থানীয় সময় সন্ধ্যার পর ঘটনাটি ঘটে। গুলির ঘটনায় ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামে একটি বাইকার বারে একাধিক প্রাণহানি হয়। এ সময় বন্দুকধারীও মারা গেছেন।
অরেঞ্জ কাউন্টিতে গুলির ঘটনা পর্যবেক্ষণ করছে ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়।
অরেঞ্জ কাউন্টির পুলিশ কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। তবে তিনি পুলিশের গুলিতে না কি নিজে গুলি করে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন