https://www.prothomalony.com/

6159

north-america

উত্তর আমেরিকা

মুনা'র ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সম্মেলন পরবর্তী মতবিনিময় সভা

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ ০৬:৩৯

১৯ আগস্ট শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) ষষ্ঠ সম্মেলনে মানবতার জন্য কোরআনের নির্দেশিকা শীর্ষক আলোচনায় অংশ নিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিন দিনের এ সম্মেলনে প্রায় ২০ হাজার ধর্মপ্রান মুসলমান অংশ নিয়েছেন।

২০ আগস্ট রোববার ও আজহারী বক্তব্য রাখেন। 

১৯ আগস্ট শনিবার সম্মেলন শেষে রাত সাড়ে ১১টার দিকে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) কর্তৃপক্ষ। উক্ত মতবিনিময় সভায় সম্মেলনের নানা বিষয়, ক্রুটি-বিচ্যুতি নিয়ে সাংবাদিকদের মতামত জানতে চান কর্তৃপক্ষ। অত্যন্ত সুশৃংখল একটি সম্মেলনের ভূয়সী প্রশংসা করে আগামী সম্মেলনে সকল সাংবাদিকের একই হোটেলে রুম বুকিং দেওয়ার আহবান জানান। প্রধান বক্তা বা অতিথির সাথে আলাদা করে সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ সৃষ্টির জন্যও দাবি জানানো হয়। খাবার দাবারের সমস্যা, নিরাপদে হোটেলে যাতায়াত ও নানাবিধ সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। আগামীতে কর্তৃপক্ষ এসব বিষয় ভেবে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুনা ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট হারুন অর রশীদ, কনভেনশনের চেয়ারম্যান আরমান চৌধুরী। মুনা সোসাল সার্ভিস এর ডাইরেক্টর আব্দুল্লাহ আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন, মুনার এসিসটেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর ও মিডিয়া কালচারাল বিভাগের ডাইরেক্টর আনিসুর রহমান গাজী, কনভেনশনের কো-চেয়ারম্যান ড: নকিবুর রহমান তারেক, জিয়াউল ইসলাম শামীম ও মুনা কনভেনশনের পাবলিসিটি ও মিডিয়া বিভাগের সদস্য রশীদ আহমদ। মতিবিনিময় সভায় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ১৭জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন