https://www.prothomalony.com/
6157
north-america
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ ০৬:২৭
ইতালির অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি রিয়েতি যেখানে কাসকাতা দ্যেল্লা মারমোরে অবস্থিত। সেখানেই উদযাপন করেছে টাঙ্গাইল জেলা সমিতির বার্ষিক বনভোজন। দিন ব্যাপী এই বনভোজনের টাঙ্গাইল বাসী ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এবারের বনভোজনের আমন্ত্রণে ছিলেন সংগঠনের সম্মনিত সভাপতি রেজাউল করিম রিপন, সিনিয়র সহ সভাপতি আসিফ আহমেদ আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ খান।
২০ আগস্ট রোববার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান সিদ্দিকি, সেন্তসেলে ঐক্য পরিষদের সভাপতি ইস্রাফিল বারী, রমজান রানা, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মির্জা সাজ্জাদ হোসেন, রনি হোসাইন, সেলিনা আক্তার প্রমূখ।
এই সময় উপস্থিত অতিথি বৃন্দ সহ সভাপতি রেজাউল করিম রিপন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন" প্রবাসে এই একটি বাংলাদেশকে ধারণ করাই আমাদের উদ্দেশ্য। আমাদের দেশীয় সংস্কৃতি, নিজেদের বন্ধন, বাঙালি উৎসব, পারিবারিক সহৃদয়তা, পারস্পরিক সম্পর্ক সেই সঙে বিদেশিদের কাছে বাংলাদেশকে উপস্থাপন এবং সামাজিক দায়বদ্ধতা সব কিছুই আমরা চাই লালন ও পালন করতে।"
আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন খন্দকার তোফাজ্জল হোসেন, ইব্রাহীম হোসেন, শহিদুল ইসলাম লিটু, মন্তাজ আলী খান তুহিন, ফরমান হোসেন। এদিকে সর্বিক ব্যবস্থাপনায় আহসান হাবিব মুসা, তালুকদার তিতাস, খালেকুজ্জামান মন্টু, শরিফুল ইসলাম স্বপন, সাগর ভূইয়া। এবং সার্বিক সহযোগিতায় ছিলেন
শহিদুল ইসলাম সুরুজ, আবুবকর তালুকদার, শিকদার রুহেল, বিপ্লব হোসেন, আহসান হাবিব।
বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল নারীদের জন্যে বালিশ খেলা সেই সঙ্গে লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় বিশেষ পুরস্কার। অনুষ্ঠানের প্রাণবন্ত কে ধরে রাখতে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন মনসুর আলী, কামরুল হাসান, মীর শফিকুল হাসান (রয়েল), সোলায়মান সরকার, রাসেল মিয়া, আবু ইউসুফ, মোঃ হানিফ, মজনু মিয়া, লতিফ মন্ডল, ফজলু মিয়া, সাদ্দাম বাধন, আবরার হাসান, দেলোয়ার হোসেন, শহিদুল সহ আরও অনেকে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন