https://www.prothomalony.com/

6153

entertainment

বিনোদন

গ্রেটার খুলনা সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ২০ আগস্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ ১১:২৫

২০ আগস্ট রোববার লংআইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার খুলনাবাসীর বার্ষিক বনভোজন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর খুলনা সোসাইটির সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা দিনব্যাপি পার্কের খোলা মাঠে খেলাধুলা, বনভোজনীয় খাবার-দাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। 

সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিন সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে সকাল ১১টায় বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স অব নর্থ আমেরিকা-ফোবানা’র স্টিয়ারিং কমিটির চেযারম্যান গিয়াস আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম ও সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজাম, কেনেডি, আজমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।



পার্কের ডিয়ার রেঞ্জ প্যাভিলিয়নে বনভোজনের উদ্বোধনের পর পরই অতিথিদের সকালের নাস্তা পরিবেশন করা হয়। এরপর সংগঠনের ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহিনুল হোসেন এবং বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডরেশনের সাবেক জাজ লায়ন আব্দুর রশিদের পরিচালনায় শুরু হয় খেলাধূলা। বিভিন্ন বয়সীরা এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

দুপুর দু’টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হকের পরিচালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রায়ান তাজ, প্রমি তাজ, সেলিম ইব্রাহীম, ডা. শাহনাজ আলম লিপি, বাপ্পী, মিতা, ঈদ ই আমিন, আনোয়ারুল হক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান।
অতিথিদের দুপুরের খাবার পরিবেশন করা হয় দুপুর ২.৩০ এ। বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক সরদার মুনির হোসেন ছিলেন আপ্যায়নের দায়িত্বে। অতিথিদের মিষ্টি ও পান-সুপারি দিয়েও আপ্যায়ন করা হয়। বৈকালিক নাস্তা ও চা পর্বও ছিল এ আয়োজনে।

এরপরে ছিলো মহিলাদের আকর্ষণীয় বালিশ বদল খেলা। এতে প্রথম হন রাসিদা বেগম, ২য় হন রাজিয়া সুলতানা এবং ৩য় স্থান অধিকার করেন হ্যাপি চৌধুরী।
চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। র‌্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। ডা. রিফাত জাফরিন রিফির সৌজন্যে রাফেল ড্রতে ১ম পুরস্কার ছিল নিউইয়র্ক-ঢাকা রিটার্ণ এয়ার টিকিটি, ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেকের সৌজন্যে ২য় পুরস্কার ছিল ৬৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, এটর্নী মঈন চৌধুরীর সৌজন্যে ৩য় পুরস্কার ছিল স্বর্ণালংকার, মহিউদ্দিন দেওয়ানের সৌজন্যে ৪র্থ পুরস্কার ছিল ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। সংগঠনের উপদেষ্টা সৈয়দ এনায়েত আলীর পরিচালনায় রাফেল ড্রতে এছাড়াও ছিল আরও ২০টি আকর্ষণীয় পুরস্কার।



সভাপতি ওয়াহিদ কাজী এলিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আল আমিনের পরিচালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ সভাপতি শেখ মো. নওশাদ আক্তার, সহ সভাপতি শেখ হাসান আলী ও ইসমত জাহান পলি, সহ সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহিনুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপি, কার্যকরী সদস্য মুরারী মোহন দাস, শেখ ফারুকুল ইসলাম, সরদার মুনির হোসেন, বিলকিস ফাতিমা লাভলী, শেখ মোহাম্মদ সবুর এবং মোহাম্মদ ঈদ ই আমিন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করা হয়।



অনুষ্ঠানের প্রধান অতিথি ফোবানা’র স্টিয়ারিং কমিটির চেযারম্যান গিয়াস আহমেদ গ্রেটার খুলনা প্রবাসীদের এ সুন্দর মিলনমেলার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান প্রাণের আমেজে চমৎকার এমন আয়েজনের জন্য আয়োজক কমিটি ও কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানান।

সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিন বনভোজনে অংশগ্রহন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে সংগঠনটি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। গ্রেটার খুলনা প্রবাসীরা সপরিবারে অংশগ্রহন বনভোজনকে মিলনমেলায় পরিণত করেছে। সংগঠনের সার্বিক সাফল্যে, আাগামীর পথচলয় সবার সহযোগিতা কামনা বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন। 

বিনোদন থেকে আরো পড়ুন