https://www.prothomalony.com/

6145

north-america

উত্তর আমেরিকা

কুইন্সবরো প্রেসিডেন্টের সাথে ইমামদের সৌজন্য সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ ১০:২৬

২২ আগস্ট মঙ্গলবার দুপুর ২ঃ৩০ টায় জ্যাকসনহাইটসের মামা পার্টিহলে স্থানীয় মসজিদের ইমাম এবং কম্যিউনিটি লিডারদের উপস্থিতিতে এক সৌজন্য সভ অনুষ্ঠিত হয়। বরো প্রেসিডেন্ট মি. ডনোভান রিচার্ডস জুনিয়র ইমামদের স্বাগত জানিয়ে তাঁর বক্তাব্যে বলেন, আমার অফিসের সেবা আপনাদের মাঝে কিভাবে আরোও বাড়িয়ে দিতে পারি, এবং আপনারা আপনাদের কাজকর্ম কিভাবে করছেন, সে সম্মন্ধে আপনাদের কিছু বলার থাকলে তা শুনতে আমি আপনাদেরকে এখানে ডেকেছি।  আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে আমি ও আমার অফিসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পরিচিতি পর্ব শেষে মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম  কাজী কায়্যূম বলেন, আমাদের প্রায় সবকিছুই এখানে আছে, শুধুমাত্র প্রয়োজন জ্যাকসনহাইটস এলাকায় একটি ইন্টারফেইথ সেন্টারের। একটিভিষ্ট ফাহাদ সোলাইমান ও এটর্ণি মঈন চৌধুরীও বিষয়টির উপর গুরুত্ব আরোপ করে বরো প্রেসিডেন্টের নিকট একই প্রশ্ন উত্থাপন করেন। আল নূর কালচারাল সেন্টারের পরিচলক ইমাম ইসমাঈল তাঁর সেন্টারের জন্য কিভাবে সিটির ফান্ড পেতে পারেন, তা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে বরো প্রেসিডেন্ট তাকে এবং সবাইকে যথাযথ গাইডলাইন প্রদান করেন। ইমাম ইসমাঈল বরো প্রেসিডেন্টের নিকট একটি ইমাম ট্রেইনিং সেন্টার কার্যক্রম শুরুরও অনুরোধ জানান। উডসাইডের বাইতুল আতীক জামে মসজদিদের ইমাম নজরুল ইসলাম শুক্রবারের পার্কিং সমস্যা সমাধানের জন্য বরো প্রেসিডেন্টের নিকট অনুরোধ রাখেন। এ ছাড়া পার্কিং যানজট ও শহরের পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়েও বিস্তর আলোচনা ও পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে বিশদ আলোচনা হয়।  বরো প্রেসিডেন্ট বলেন, আমার বাবা ২০২০ এ নাগরিকত্ব লাভ করেছেন। আমি একজন ইমিগ্রান্টের সন্তান। তাই সেই ব্যথা আমি বুঝি। কারো ইমিগ্রেশনের কোনো সমস্যায় আমার অফিসের সাথেও যোগাযোগ করতে পারেন।  অনুষ্ঠানটি পরিচালনা করেন বরো অফিস সহকারী সাদেক। তাকে সহযোগিতা করেন একই অফিসের ইন্টার্ণ শুভ্র। এছাড়াও উক্ত অফিসের কর্মরত আরো বেশ ক'জন সহকারী ও কম্যিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন