https://www.prothomalony.com/
6139
north-america
যুক্তরাষ্ট্রে বসবাসরত সাতকানিয়া উপজেলার বাসিন্দাদের সংগঠন সাতকানিয়া সমিতি ইউএসএ এর বার্ষিক বনভোজন ও ঈদ পুণর্মিলনী সম্পন্ন হয়েছে। ২০ আগস্ট রোববার হেকশার স্টেট পার্কের টেইলর প্যাভেলিয়নের দুই নং মাঠে এই বনভোজন অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের মত এ ধরনের আয়োজন করল সাতকানিয়া সমিতি ইউএসএ। আমেরিকার বিভিন্ন স্থান থেকে সাতকানিয়ার প্রবাসীরা জমজমাট এ আয়োজনে ছূটে আসেন। দিনব্যাপী অনুষ্ঠানে আকর্ষণীয় খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র পর্বে মেতে ওঠেন সবাই। অনুষ্ঠানে গান পরিবেশেন করেন সঙ্গীত শিল্পী রাজীব, কৃষ্ণ তিথি। সংগঠনের উপদেষ্টা মো: জাফরও খালি গলায় গান করে মিলন মেলাকে আরো উজ্জীবিত করেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইনভেস্টমেন্টের কর্ণধার নুরুল আজিম। সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন উল্লাহর পরিচালনায় কথামালা পর্ব অনুষ্ঠিত হয়। বনভোজন শেষে তারা জানান, সাতকানিয়া বাসীর এই মিলন মেলা অত্যান্ত সফল হয়েছে। নানা সুস্বাদু খাবার পরিবেশন, গল্প, আড্ডা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় এ বনভোজন ও ঈদ-পুনর্মিলনী। আগামীতেও এ ধরনের সুন্দর আয়োজনের প্রত্যাশা করেন সাতকানিয়ার প্রবাসীরা। বনভোজনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক আহমদ নবী চৌধুরী, যুগ্ম আহবায়ক ডা. নূর মোহাম্মদ ও খোরশেদ আলম, প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম, যুগ্ম সমন্বয়কারী সাহান উদ্দীন চৌধুরী ও মোহাম্মদ মুসা, সদস্য সচিব মোহাম্মদ সফিউল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. সামসুজ্জোহা (সোহেল) ও মো. রবি।
এ ছাড়া অনুষ্ঠানে খাবার সরবরাহ করেন কারি ইন এ হারি রেষ্টুরেন্ট। বনভোজনে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা করিম রেজা, মো: এ জাফর নাসের চৌধুরী,সাহিদা সিকদার হাই। খেলাধুলা পরিচালনা করেছেন ইরফান নিশাদ, ইসরাত মুসা, আব্দুল আউয়াল, সাজ্জাদ হোসেন (সাব্বির) কনিকা ধর (মুন মুন) জিনাত আলম (সুমী)।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন