https://www.prothomalony.com/
6138
north-america
জ্যাকসন হাইটসের বাংলাদেশীদের অন্যতম এয়ার টিকেটিং ব্যবসা প্রতিষ্ঠান বাংলা ট্রাভেলস সফল ভাবে পূর্ণ করলো দুই যুগ। এ উপলক্ষে ওমরাহ প্যাকেজের স্পেশাল অফার ঘোষনা করা হয়েছে। একই সাথে জ্যাকসন হাইটস্থ গ্লোল্ডেন পার্টি হলে আয়োজন করা হয়েছে সাংবাদিক সম্মেলন ও সুধীজন মিলনমেলা।
ইমাম মাওলানা ফায়েক উদ্দিনের দোয়া ও মোনাজাতের অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বাংলা ট্রাভেলের সিইওকে ফুলেল শুভেচ্ছা জানান আবু তাহের খান। ২১ আগষ্ট সন্ধ্যায় কেক কেটে আয়োজনকে আরো সমৃদ্ধ করা হয়। এরপর বক্তব্য রাখেন বাংলা ট্রাভেল এর সিইও বেলায়েত হোসেন । উপস্থিত ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী বেবী নাজনীন, জেবিবিএর সাবেক সভাপতি শাহনেওয়াজ, আই টিভির প্রেসিডেন্ট মাওলানা শহীদুল্লাহ, ব্যবসায়ী ফরিদ উদ্দিন, বাংলা ট্রাভেলের গ্রাহক কাজি আমিনুল ইসলাম, এএফএম মিজবাহুজ্জামান, আলমগীর খান আলম। অনুষ্ঠান পরিচালনা করেন আশরাফুল হাসান বুলবুল ।
দুই যুগ পূর্তি উপলক্ষে বেলায়েত হোসেন জানান, গ্রাহকদের সহযোগিতায় আজ এতদূর এসেছি। তাদের কারনে আজকের সফলতা। তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ। পূর্তি উপলক্ষ্যে স্পেশাল অফারে রয়েছে ১৭৯৫শ ডলারে ওমরাহ প্যাকেজ, প্যাকেজে রয়েছে বিমান ভাড়া, হোটেল, ভিসা ফি, জেদ্দা থেকে এয়ার পোর্ট থেকে পিক আপ এবং ড্রপ অফ মক্কা মদিনায় জিয়ারা এবং ৩ স্টার হোটেল সাপোর্ট।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন