https://www.prothomalony.com/
6130
north-america
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ ১০:২৩
১৯ আগষ্ট শনিবার লং আইল্যান্ডের বেবিলন টাইন হলে বাংলাদেশি সোসাইটি আয়োজিত প্রথম মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সংগীত পরিবেশন করেন বেবি নাজনীন, রিজিয়া পারভীন, রবি চৌধুরী ও বিন্দু কনা। এই মেলার কনভেনর ও কো কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন গিয়াস আহমেদ ও আসেফ বারী টুটুল।

সদস্য সচিব হিসেবে কাজ করেছেন রিয়াজ মাহমুদ। মেলাকে সফল করার জন্য চীফ কো অর্ডিনেটর হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন গোলাম ফারুক শাহিন। কালচারাল ইভেন্টের দায়িত্বে ছিলেন ইসতিয়াক রুমি, শাহাদত হোসেন রাজু ও মহিউদ্দীন আহমেদ বাপ্পী। মেলায় উপস্থাপকের দায়িত্ব পালন করেন আশরাফুল আহসান বুলবুল, ইভা ও নিম্মী।

মেলায় বেশ কয়েকজন মূলধারার রাজনীতিক বক্তৃতা করেন। তারা হলেন বেবিলন টাউন হলের সুপারভাইজার রিচ শেফার্ড, স্টেট সিনেটর মনিকা মেন্ডারেস, সাফোক কাউন্টির ইলেকশন কমিশনার কেভিন মারফি ও এসেম্লিম্যান জিন প্যারিস। মেলা উপলক্ষ্যে একটি মেগাজিনও বের করা হয়।ম্যাগাজিনের সম্পাদক ছিলেন গোলাম ফারুক শাহিন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন