https://www.prothomalony.com/
6099
north-america
নিউইয়র্কের বাংলাদেশিবহুল কুইনসে বাড়ি ভাড়া বেড়েই চলছে। এমএনএস রিয়েল এস্টেট নামের একটি আবাসন বিষয়ক প্রতিষ্ঠান কতৃক প্রকাশিত জরীপে দেখা গেছে কুইনসের গড় বাড়ি ভাড়া এখন দুই হাজার ৬৩৫ ডলার।
জরীপে পাওয়া তথ্যে দেখা যায়, স্টুডিও এপার্টম্যান্টের গড় ভাড়া এখন দুই হাজার ১৬৭ ডলার। দুই বেডরুমের এপার্টম্যান্ট গড়ে তিন হাজার ৩৫১ ডলার। এক বেডরুমের এপার্টম্যান্ট গড়ে দুই হাজার ৬৮৫ ডলারে ভাড়া যাচ্ছে।
কুইনসের লঙ আইল্যান্ড সিটি হচ্ছে উচ্চ বাড়ী ভাড়ার এলাকা। যেখানে স্টুডিও ভাড়া মাসে তিন হাজার ৩৪৬, এক বেডরুমের এপার্টম্যান্ট চার হাজার ৪২ এবং দুই বেডরুমের এপার্টম্যান্ট পাঁচ হাজার ৬৭৫ ডলার বলে প্রকাশিত তথ্যে দেখা গেছে।
ফরেস্ট হিল এলাকায় বাড়ি ভাড়া বাড়ছে প্রতি মাসেই। স্টুডিও ভাড়া এখন দুই হাজার ১১৯ ডলার। ফ্লাশিং এলাকায় দুই বেডরুমের ইউনিট পাওয়া যাচ্ছে দুই হাজার ৯৯২ ডলারে। এমএনএস রিয়েলটি নামের প্রতিষ্ঠান প্রতিমাসে বাড়ি ভাড়ার তথ্য প্রকাশ করে থাকে। জরীপে অত্যাধুনিক ১০ হাজার এপার্টম্যান্টকে আওতার বাইরে রাখা হয়েছে প্রকৃত বাড়ি ভাড়ার সঠিক তথ্য পাওয়ার জন্য।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন