https://www.prothomalony.com/
6098
north-america
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ ০৭:৫৬
জ্যাকসন হাইটসে এক নারীকে অশালীন স্পর্শ করে নিপীড়নের অভিযোগে পুলিশ এক ব্যক্তির খোঁজে ব্যাপক তল্লাসি চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে গত জুলাই মাসের শেষ সপ্তাহে। নারীকে হামলাকারী সন্দহভাজনকে দেয়ার জন্য পুলিশ ছবি প্রকাশ করেছে।
২৫ জুলাই সকাল সাতটার দিকে ৩৪ এভিন্যু এবং ৯০ স্ট্রিটে নারীকে পেছন থেকে হাত দিয়ে অশালীন স্পর্শ করে এক দুর্বৃত্ত। ৪৩ বছর বয়সী নারীটি বাঁধা প্রদান করেন এবং হামলাকারীর ছবি ধারণ করার চেষ্টা করেন। হামলার শিকার নারী জানিয়েছেন, লোকটি তাঁকে অনুসরণ করছিল এবং বারবার কথা বলার চেষ্টা করছিল। ছবি ধারণ করার চেষ্ঠা করলে দুর্বৃত্তটি নর্দার্ন ব্যুলেভার্ডের দিকে দৌড়ে পালিয়ে যায়। আক্রান্ত নারী পুলিশে কল দেন। পুলিশ পৌছার আগেই লোকটি পালিয়ে যেতে সক্ষম হয়। নিউইয়র্ক পুলিশ লোকটির ছবি প্রকাশ করে তাকে গ্রেফতারের জন্য নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন