https://www.prothomalony.com/

6096

entertainment

বিনোদন

কুলিয়ারচর ইসলামিক সোসাইটির ৯ তম বার্ষিক বনভোজন ও মিলনমেলা

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ ০৬:১৩

সবুজে ঘেরা মনোরম পরিবেশে ব্রুকলিন প্রসপেক্ট পার্কে বিপুল উৎসাহ উদ্দীপনায় অত্যন্ত সুশৃঙ্কলা ভাবে ১২ অগাস্ট শনিবার ব্যাতিক্রমধর্মী সংগঠন কুলিয়ারচর ইসলামিক সোসাইটির ইউ এস এ এর বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বনভোজন উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক  ও অত্র সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ  মোহাম্মদ ফজলুল হক। বনভোজন বিপুল সংখ্যক কুলিয়ারচর বাসী স্বপরিবারে উপস্থিত ছিল।  উদ্বোধনের পর পর বিভিন্ন রকমারি খাবার দ্বারা নাস্তার ব্যবস্থা  ছিলো। তার পর ছিল তরমুজ সহ বিভিন্ন ধরনের ফলের  ব্যবস্থা।  ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া হয়  বিভিন্ন ধরনের খেলনা।  যোহরের নামাজের  পর রাঁধুনি রেস্টুরেন্টর  ও বিভিন্ন ধরণের হোমমেইড খাবার পরিবেশন করা হয়।  সাথে ছিল পায়েস আর কালোজাম মিষ্টি।



নতুন প্রজন্মের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ , আলহাজ্ব আক্তারুল হক , আলহাজ্ব মজিবুর রহমান ও NYPD traffic union কর্মকর্তা আলম।

সার্বিক তত্বাবধায়নে ছিলেন শামীম হোসাইন।

পিকনিক সফল ভাবে অনুষ্ঠানের জন্য সার্বিক সহযুগীতা করেন সাব্বির , শামীম, সায়েদুল , আজহারুল ,সামসুল  হুদা , রুবেল , মান্নান , তারিকুল ,  নাঈম , আল-আমিন , খালেকুজ্জামান , মবিন সহ আর ও অনেকে ।

পিকনিকে আগত প্রত্যেক ফ্যামিলিকে Kuliarchar Islamic society USA “ লেখা সম্মিলিত একটি করে কফি কাপ  উপহার দেওয়া হয়।  উক্ত বনভোজন এর গ্র্যান্ড স্পনসর ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. ছায়েরা হক । 

বিনোদন থেকে আরো পড়ুন