https://www.prothomalony.com/

6068

north-america

উত্তর আমেরিকা

মেটা ইনফো টেক এর চাকুরী প্রস্তুতি বিষয়ক সেমিনার

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩ ০২:৫২

১৫ আগস্ট মঙ্গলবার মেটা ইনফো টেক এর প্রাধান অফিস  ৭৪-৩৭, ৪০১ নম্বর জ্যাক্সন হাইটস এ বর্তমান সময়ের চাকুরীর বাজার - সংকট ও সমাধান এবং চাকুরী দাতাদের আকর্ষন করার জন্য কিভাবে সফল লিঙ্কডেন প্রোফাইল তৈরী করা যায় তা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে মেটা ইনফো টেক এর বর্তমান, এবং প্রাক্তন শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। সেমিনারে বিশেষ অতিথি বক্তা মাহবুব জলিল এবং খন্দকার আহমেদ উপরোক্ত বিষয়ে  বক্তব্য রাখেন । 

সেমিনারটি বর্তমান সময়ে যারা চাকুরীর বাজারে আবেদনকারী হিসেবে আছেন তাদেরকে ভীষন ভাবে আকৃষ্ট করেছে। প্রায় ২০-২৫ জন ছাত্র ছাত্রী এই সেমিনারে অংশ নেয়। অংশগ্রহনকারী প্রত্যেকেই সেমিনারটিকে বিশেষ উপকারী বলে মন্তব্য করেন। 

আলোচ্য সূচীর একটা বিশেষ অংশ ছিল কিভাবে ভালো লিঙ্কডেন প্রোফাইল তৈরী করা যায়, বেশী বেশী এন্ডোর্স্মেন্ট পাওয়া যায় যাতে চাকুরী দাতারা  আকৃষ্ঠ হয় এবং বেশী বেশী ইন্টারভিউ কল পাওয়া যায় এবং একই সাথে অন্যদের সাথে সংযুক্ত হওয়া যায়। 

উপস্থিত চাকুরী প্রার্থীরা দাবী জানায় এম আই টি যেন  প্রতি মাসে এই ধরনের সেমিনার আয়োজন করে।  

এম আই টি প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মাহবুব সিদ্দিকি এই সেমিনারে উপস্থিত ছিলেন, অতিথি বক্তাদের আলোচোনা শেষে তিনি ছাত্র ছাত্রীদের আইটি সেক্টরে চাকুরী সম্পর্কিত  বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচোনা করেন। নিকট ভবিষ্যতেও এম আই টি  এ ধরনের আরো সেমিনার আয়োজন করবে বলেও তিনি জানান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন