https://www.prothomalony.com/
6065
north-america
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার উদ্যোগে তিনদিন ব্যাপী (মুনা) কনভেনশনের আয়োজন করা হয়েছে। কনভেনশনটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়া স্টেটে। ১৬ আগষ্ট বুধবার সন্ধ্যা আটটার দিকে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানানো হয়। ১৮ আগষ্ট শুক্রবার থেকে ২০ আগষ্ট রোববার পর্যন্ত এ কনভেনশন চলবে। কনভেনশনের মূল বিষয় হলো সব বয়সের মানুষদের কাছে ইসলাম ধর্মকে যথাযথ ভাবে তুলে ধরা। যাতে করে সত্যের পথ আল্লাহ এবং তার রাসুলের পথকে সহজে অনুস্বরন করতে পারে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরি। অনুষ্ঠান পরিচালনা করেন জোন সভাপতি আবদুল্লাহ আল আরিফ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু ওবায়দা, ড. রুহুল আমিন ও মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন