https://www.prothomalony.com/
6048
north-america
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ ১০:১১
১৩ আগস্ট রোববার আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জ্যকাসন হাইটস্থ “নবান্ন রেস্টোরেন্ট এন্ড পার্টি হল এ আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা আব্দুর রব, নাত এ রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পাঠ করেন মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ খাইরুল বশর। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা সৈয়দ মঈনুল হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহখ মোহাম্মদ সাইফুল আযম আজহারী। মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন, সৈয়দ হেলাল উদ্দিন, আলহাজ্ব মোহম্মদ আসলাম হাবীব, ড. মোহাম্মদ শরীফ মহিউদ্দিন, মাওলানা আব্দুস শুক্কুর চৌধুরী, আলহাজ্ব মনির আহমেদ, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আকতারুল আযম, বদরুল আলম, সৈয়দ আকিক্কুর রহমান, সালে আহমদ, জয়নাল আবেদীন, নবী হোসেন, গোলাম কিবরিয়া, আবু সাঈদ, হাজী নুর উদ্দিন, কবির আহমেদ, খন্দকার সামশুজ্জামান, মোল্লা মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ শরিফ উল্যাহ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাহবুব হোসাইন, জাকারিয়া শাহ, ইসহাক আলী, দেওয়ান আলম, মোহাম্মদ সাইফুল আলম গেয়ারভী, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শাকিল রহমান, মোহাম্মদ আমিন, মোহাম্মদ হোসেন ও নুরুল ইসলাম প্রমূখ।
.jpg)
বক্তাগন ১০ মহররম কাররাবালার বিয়োগন্তক গঠনার তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে মাতা নত না করার শিক্ষা, কারাবালার গঠনার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছিল। সে দিন যারা রাসূলে করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কলিজার টুকরা বেহেশতী যুবকদের সর্দার সৈয়দুশ শোহাদায়ে ইমাম হোসেইন সহ আহলে বায়েতকে যারা নির্মমভাবে শহীদ করেছিলেন তারাও নামধারী মুসলমান ছিল, সেই মোনাফেক তথা এজিদের অনুসারী। এখনও মুসলমান নাম ধারণ করে বিভিন্ন ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করে মুসলমানদের ঈমাম ও আক্বিদা রক্ষায় আহলে সুন্নাত ওয়াল জামাত যুগে যুগে ভূমিকা পালন করে যাচ্ছে। অন্যায়কারী যত বড় শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে রূখে দাঁড়ানো কারবালার শিক্ষা। ১০ ই মহরম গুরুত্ব পূর্ণ কারবালার গঠনার কাছে ম্লান হয়েছে। তাই মুসলিম মিল্লাতের এই মহা গুরুত্ব পূর্ন দিবসে সরকারী ছুটি ঘোষনার দাবী এবং মুসলিম রাষ্ট্র সমূহকে রাষ্ট্রীয়ভাবে শাহাদাতে কারবালা উদ্যাপনের আহবান জানান। সভাপতি বক্তব্যে বলেন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পরে আহলে বায়তের ভালবাসা থাকতে হবে।
প্রধান বক্তা শাইখ মোহাম্মদ সাইফুল আযম বাবর আজহারী আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম স্মরণে শাহাদাতে কারবালা গুরুত্ব পূর্ণ তাৎপর্য নিয়ে ভাবগম্বীযের সহিত আলোচনা করেন এবং তিনি আরো বলেন বর্তমান সময়ে আমাদের অনেক ছেলে মেয়েরা উশৃংখল জীবন যাপন এবং মা বাবার কথার অবাধ্য সে পর্যায়ে তাদেরকে একবার হলে ও পবিত্র মক্কা ও মদিনা জিয়ারত করে আসার পরমর্শ দেন, আল্লাহ তা’লা সবাইকে শান্তি দান করবেন।
পরিশেষে মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরী (রা:) সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের জন্য বিশেষ ভাবে দোয়া এবং আমেরিকা, বাংলাদেশ সহ চট্টগ্রামের বন্যা কবলিত সকলের জন্য মহান আল্লাহ তা’লার কাছে নিরাপত্তা পার্থনা করেন এবং বিশ্বের সকল মুসলমানের শান্তি কামনা করে বিশেষভাবে দোয়া করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন