https://www.prothomalony.com/

6047

north-america

উত্তর আমেরিকা

কুমিল্লা সমিতি ইউএস এর স্মরণকালের বৃহত্তম বনভোজন ২০২৩

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ ১০:০৫

সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুমিল্লা সমিতি ইউএস এর বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয় নান্দনিক ও মনোরম পরিবেশে লং আইল্যান্ডের সানকিন মেডো সষ্টে পার্কে।
যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লা বাসিদের দীর্ঘদিনের প্রতিক্ষার পর গত ১৩ আগস্ট ২০২৩ রোববার কয়েকটি বাস সহ শতশত প্রাইভেট গাড়ির বহরে আসা লোকজনদের উপস্থিতিতে পার্ক মুহূর্তের মধ্যেই পরিনত হয় এক বিশাল মিলন মেলায় ।

সকালের নাস্তা শেষে মাওলানা সৈয়দ ফখরুদ্দীন আলরাজীর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বনভোজন উদ্বোধনের পর শুরু হয় শত কিশোর-কিশোরী, যুবক-বয়স্কদের দৌড় প্রতিযোগিতা এবং মহিলাদের জন্য ছিল হাড়িভাঙ্গা ও বালিশ খেলা। খেলার পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো আল-আমিন। সে কি এক অপরূপ সম্প্রীতির নয়নাভিরাম দৃশ্য।



শিশুদের মাঝে বিতরণ করা হয় নানান ধরনের খেলনা, জুস ও চিপস্। এরই মধ্যে আসতে থাকেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা কুমিল্লার কৃতি সন্তানেরা এবং আমন্ত্রিত অতিথিরা।

অতিথিদের স্বাগত জানান, সভাপতি বদরুল হক আজাদ এবং বনভোজন কমিটির আহবায়ক সাইফুল আমিন সহ অন্যান্য কর্মকর্তারা।

ওজন পার্কের নতুন রেষ্টুরেন্ট বৈঠকখানা থেকে সরবরাহকৃত দুপুরের সুস্বাদু খাবার পরিবেশনা ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, যা বনভোজনকে এনে দেয় এক নতুন মাত্রায়।
বনভোজন ২০২৩ শুরু থেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা সমিতি ইউএস এর সাবেক সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী ও সিঃ সহ-সভাপতি- মো সিরাজুল ইসলাম জামাল।



কুমিল্লা সমিতি ইউএস এর সভাপতি বদরুল হক আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আল- আমিন, বনভোজন কমিটির সদস্য সচিব মঈনউদ্দিন মিয়াজী ও সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিনের যৌথ পরিচালনায় শুরু হয় পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় সভা।



বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের সাবেক চেয়ারম্যান এড. জামাল আহমেদ জনি, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোডের সদস্য এমদাদুল হক কামাল, মফিজুর রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, কুমিল্লা সোসাইটির সভাপতি ডাঃ আলী আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাংঘঠনিক সম্পাদক আবুল কালাম ভঁ‚ইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ শাহনাজ লিপি, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবউদ্দিন চৌধুরী, শফিক রহমান দুলাল, আমীর হোসেন কামাল, বিশিষ্ট যুবনেতা আবুল কাসেম, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার মো রুহুল আমিন, কুমিল্লা সোসাইটির সাধারণ সম্পাদক খালেদুর রহমান সবুজ, সিঃ সহ-সভাপতি- মো সালাউদ্দিন চৌধুরী, নিউইয়র্ক ফ্রেন্ড ফ্যামিলি সভাপতি আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার খান বাবু, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, বগুড়া এসোসিয়েশন সভাপতি সুলেমান মজুমদার, লাকসাম ফাউন্ডেশন সভাপতি মসিউর রহমান মজুমদার, কুমিল্লা সমিতি উপদেষ্টা শাজাহান সিরাজী সহ সভাপতি লিয়াকত আলী, কবির হোসেন, খায়রুল ইসলাম খোকন, মুফতি আনোয়ারুল করিম, শাহ আলম, আজিজুর রহমান, মনির হোসেন, মোঃ বদিউল আলম, কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, শওকত পাটোয়ারী, নুর আলম, সাইদুজ্জামান রিংকু, আজাদ হোসেন, রাতুল ইসলাম রাব্বি, ওমর ফারুক, নাছির উদ্দিন, ইকবাল হোসেন, জিনিয়া মুনমুন, কামাল উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, কামাল উদ্দিন খান, মোস্তাক আহমেদ, মাহবুবুল আলম, মোহাম্মদ ইউসুফ, দেলোয়ার হোসেন সহ অনেক নেতৃবৃন্দ।

রেফেল ড্র বিশেষ আকর্ষণীয় ১০০০ ডলার প্রথম পুরষ্কার এবং দ্বিতীয় পুরস্কার সোনার গহনা সহ ২১টি পুরস্কার ঘোষণা ও বিজয়ীদের মাঝে হস্তান্তর করা হয় । এরইমধ্যে পরিবেশনা করা হয় ঝালমুড়ী ও ঐতিহ্যবাহী পান-শুপারী।

কুমিল্লা সমিতি ইউএস এর বনভোজনে রেফেল ড্র দিয়ে সহযোগিতা করেছেন সিকে ফ্রোজেন ফিস এন্ড ফুড, শফিক রহমান দুলাল, বিশিষ্ট রাজনীতিবিদ বেলায়েত হোসেন বেলাল, প্রেসিডেন্ট, বাংলা ট্রাভেলস, ইঞ্জি আব্দুল খালেক, (ল অফিস অফ কিম এন্ড এসোসিয়েটস্ পি.সি),  মোঃ এ কাইয়ুম, (ঢাকা ফার্ণিচার ), মো: নওশেদ হোসেন, কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন, বগুড়া উপজেলা এসোসিয়েশন ইউ.এস.এ, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক, কাজী মতিউর রহমান, মোঃ বদিউল আলম এন্ড কামাল উদ্দিন, এ এন্ড কে বিউটি সাপ্লাই, এনায়েত মুন্সি, (সি.ই.ও, রিলায়েবল হোম কেয়ার), খামার বাড়ী গ্রোসারী, মোঃ আল আমিন, প্রতিষ্ঠাতা, হোসনেয়ারা রমিজ এন্ড আমিন ফাউন্ডেশেন, শাহাদাত হোসেন রাজু (রাজু মাল্টিমিডিয়া ), ই.আই.ডাব্লু গ্যারেজ (ইউনাইটেড), জে.এস পারফিউম, জান্নাত ফার্মেসী, ইত্যাদি গ্রোসারী, বিপ্লব সাহা, বড় বাজার, মোঃ আজাদ হোসেন, সুপার ডিসকাউন্ট, আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, টি-শাট স্পন্সর - তাসলিমা পাটোয়ারী, সারা কেয়ার। 
র‌্যাফেল ড্র বিক্রেতা পুরস্কার: শাড়ী: পিরান ফ্যাশন, ব্লান্ডার: সেলিম আহমদ, প্রধান উপদেষ্টা ফ্রেন্ডস সোসাইটি টাওয়ার ফ্যান: কামরুল অটো রিপেয়ার,
টি-সেট: আব্দুল হান্নান প্রমুখ।

পরিশেষে সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ও সভাপতি বদরুল হক আজাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও আগামী দিনে সহযোগিতার আহবান জানিয়ে বনভোজনের পরিসমাপ্তি ঘোষণা করেন ।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন