https://www.prothomalony.com/

6038

north-america

উত্তর আমেরিকা

গ্রেফতার কি হবেন ট্রাম্প??

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ ০৮:৪৮

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল বেশ কিছু তদন্ত ও ফৌজদারি মামলার মুখোমুখি। তার বিরুদ্ধে একের পর এক বাড়ছে আইনি জটিলতা। এরই মধ্যে বিচার শুরু হচ্ছে সর্বশেষ ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া রাজ্যের ফল উল্টে দেয়ার চেষ্টা করেছিলেন বলে। ট্রাম্প কি গ্রেফতার হবেন? তিনি কি জেলে যাবেন? এমন প্রশ্ন বিশেষজ্ঞদের মধ্যে। ট্রাম্প সরকারি কর্মকর্তাদের সরিয়ে দিয়ে তাদের স্থানে ভুয়া ব্যক্তিদের বসিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে।  এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে, ১৪ আগস্ট তার বিরুদ্ধে সেইসব মামলারই ১৩টি অভিযোগপত্র তোলা হয়েছে ফুলটন কাউন্টি গ্রান্ড জুরিতে। ওই নির্বাচনে ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে দুই বছর ধরে তদন্ত করেন ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি ফ্যানি উইলিস। এরপরই তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছে। নির্বাচর্নী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে ফৌজদারি অপরাধে দ্বিতীয় মামলায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প।

বছরের শুরুতে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে সর্বশেষ অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে ট্রাম্পের প্রচারণা টিম অভিযোগ করেছে, মিস উইলিস ট্রাম্পকে রাজনৈতিক উদ্দেশে অভিযুক্ত করছেন । ট্রাম্পের প্রচারণা টিম থেকে বলা হয়েছে, বাইডেন ও স্মিথের যৌথ উদ্দেশ্যমূলক ধীরগতির তদন্ত এবং নিউ ইয়র্কে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এই সময়ে, আর তাতে জড়িত ডেমোক্রেটদের পক্ষপাতে দুষ্ট একজন প্রকিসিউটর। এর মধ্য দিয়ে শুধু মার্কিন জনগণের আস্থার সঙ্গে প্রতারণা করা হচ্ছে এমন না। একই সঙ্গে তাদের বানোয়াট অভিযোগের উদ্দেশ্যও প্রকাশিত হয়ে পড়ছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন