https://www.prothomalony.com/

6003

north-america

উত্তর আমেরিকা

পদোন্নতি পেয়ে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, মো: নাজমুর হুদা নিউইয়র্কে নতুন কনসাল জেনারেল

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ ১৩:০৬

পদোন্নতি পেয়ে উজবেকিস্তানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। ২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ড. মোহাম্মদ মনিরুল ইসলাম উজবেকিস্তানে দায়িত্বরত রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ আগস্ট মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। নিয়মিত পদোন্নতি-বদলীর অংশ হিসেবে ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয় জলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনীতিক ড. মোহাম্মদ মনিরুল ইসলামের জন্ম মাদারীপুর জেলায়। শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পাশ করার পর কিছু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে শিক্ষকতাও করেন ড. মনিরুল ইসলাম। পরবর্তীতে তিনি ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে ইস্তাম্বুল ছাড়াও তিনি দেশের বাইরে জাপান ও নয়া দিল্লী দুতাবাসে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ইস্তাম্বুলে যোগদানের আগে মনিরুল ইসলাম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ে ইকোনোমিক এ্যাফেয়ার্সের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন