https://www.prothomalony.com/
6000
north-america
এক বছর বয়সের শিশু সন্তান পাঁচ ঘণ্টার বেশি সময়ে একাকী গাড়িতে। বেখেয়ালে মা গাড়িতে রেখে গিয়েছিলেন। এ অভিযোগে সিটি পাবলিক স্কুলের একজন লাইব্রেরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের ব্রংকসে ১০ আগস্ট বৃহস্পতিবার।
ঘটনার দিন সকালে ব্রংক্সের পি১৮৬এক্স স্কুলের মিশেল ডড নামের ৫১ বছরের এ নারী একটি বাক্স নিয়ে স্কুলে প্রবেশ করেন। গাড়িতে তাঁর এক বছর বয়সের সন্তান রেখে সাড়ে পাঁচ ঘন্টা মিশেল সম্পূর্ণ বেখবর ছিলেন। স্কুলের অন্য একজন কর্মচারী এ নিয়ে পুলিশ ডাকেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। শিশুর প্রতি অপরাধজনিত অবজ্ঞার অভিযোগ আনা হতে পারে মায়ের বিরুদ্ধে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন