https://www.prothomalony.com/
5995
north-america
জ্যাকসন হাইটসে সাত হাজার ডলার মূল্যের সোনার চেইন চুরি করার অভিযোগে পুলিশ দুই ব্যক্তির খোঁজে ছবি প্রকাশ করেছে। ১১ আগস্ট শুক্রবার নিউইয়র্ক পুলিশ কতৃক প্রকাশিত ছবিতে শক্ত সামর্থ দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ঘটনার জন্য খোজা হচ্ছে।
গত ২৪ জুলাই জ্যাকসন হাইটসের ৩৭ এভিন্যু এবং ৫৬ স্ট্রিটের এলিগ্যান্স জুয়েলারিতে এ চুরির ঘটনা ঘটে। বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে এবং চেইন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জুয়েলারি দোকানে কর্মরত একজন ষাটোর্ধ লোক দুর্বৃত্ত দুইজনকে ধাওয়া কেন। তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দুর্বৃত্তরা চলে যায়।
পুলিশ ছবি প্রকাশ করে জানিয়েছে একজনের বয়স ২৫ থেকে ৩০ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছরের কাছাকছি হতে পারে। এসব লোকজন সম্পর্কে কোন তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর জন্য অনূর্ধ্ব জানানো হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন