https://www.prothomalony.com/

5986

north-america

উত্তর আমেরিকা

হাওয়াই অঙ্গরাজ্যের দাবানল নিয়ন্ত্রণের বাইরে, দ্বীপটির ইতিহাসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ ১১:৪২

হাওয়াই অংগরাজ্য যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার মাউই দ্বীপের দাবানল দ্বীপটির ইতিহাসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। কারণ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 

ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭তে। মাউই কাউন্টি কার্যালয়ের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। 

কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের দাবানল। হাওয়াই যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর দ্বীপটির ইতিহাসে এর চেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আর কখনো ঘটেনি। ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭তে, নিশ্চিত করেছে মাউই কাউন্টি।   আগুন নেভানোর প্রচেষ্টা চলছে বলে মাউই কাউন্টি জানিয়েছে। 

১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপপুঞ্জ যোগ দেয়ার  পর, ১৯৬০ সালে হাওয়াইয়ের ওপর দিয়ে এক ভয়াবহ সুনামি বয়ে যায়। সুনামিতে  সেই সময় ৬০ জন নিহত হয়েছিল। এবারের দাবানলে এখন পর্যন্ত ৬৭ জন নিহত হয়েছে।  মৃত্যুর হিসেবে  এই দাবানল হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে বিবেচিত হচ্ছে। 

হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন মার্কিন দ্বীপে ক্ষয়ক্ষতির বিষয়ে সিএনএনকে জানিয়েছেন, ২ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছে, ১১ হাজার মানুষ বিদ্যুৎসংযোগহীন অবস্থায় আছে। মাউইয়ের পশ্চিমাংশে কোনো ধরনের বিদ্যুৎসংযোগই নেই। 

জশ গ্রিন আরোও জানান, দাবানলের ফলে ১ হাজার ৭০০ ভবন পুরোপুরি জ্বলে ছাই হয়ে গেছে। এ ছাড়া তিনি বলেছেন, ‘বিপর্যয় শুরুর পর থেকেই এখন পর্যন্ত কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।’ 

উদ্ধার ও সন্ধান তৎপরতা চালু রয়েছে উল্লেখ করে স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আরও ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের সড়কপথ। এ ছাড়া দ্বীপটিতে যাঁরা বেড়াতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের আবেদন বাতিল করা হয়েছে। 

ইতিমধ্যে হাওয়াইয়ের আশপাশের এলাকা খালি করাসহ এই অঞ্চলে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ৪ হাজারের মতো পর্যটক আটকা পড়েছে দ্বীপরাজ্যটিতে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন