https://www.prothomalony.com/
5967
north-america
কমিউনিটি একটিভিস্ট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ,নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি বিএম বাদশাহ (৬২) হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজেউন)। ৯ আগস্ট বুধবার দুপুর ২টায় কুইন্স বুলেভার্ডস্থ একটি মোটেলে তার হার্ট অ্যাটাক হয়।
বাদশা'র দেশের বাড়ি খুলনার বাগেরহাটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত। ২৩ বছরের একটি ছেলে রয়েছে তাঁর। ম্যানহাটনে একটি গিফট শপে কাজ করতেন। উডসাইডে দীর্ঘদিন বসবাস সম্প্রতি তিনি জামাইকায় মুভ করেছিলেন। তার মৃত্যুও খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র বিএনপি এবং তাদের অংগসংগঠনের পক্ষে থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু এক শোকবার্তায় বিএম বাদশাকে একজন নিষ্ঠাবান সংগঠক উল্লেখ করে আত্মার মাগফেরাত কামনা করেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন