https://www.prothomalony.com/
5952
north-america
৩ জুলাই রোববার লংআইল্যান্ডের ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে পাখির কোলাহলে মুখরিত বেলমন্ড লেক এস্টেট পার্কে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যান সমিতির উদ্যোগে বনভোজন ২০২৩ উদযাপন করা হয়। সকাল ১০ টার মধ্যে প্রায় ৩০০ গাড়ির বহর মাঠে পৌঁছে যায়, উপদেষ্টা রেজাউল করিম ও লিয়াকত খান সকালেই ৬০০ জন অতিথিদের মাঝে নাস্তা পরিবেশন করেন।
১০.৩০ মিনিটে রঙ্গীন বেলুন উডিয়ে বনভোজন উদ্বোধন করেন সমিতির সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন নাসির, আহবায়ক এস ইসলাম মামুন। উপস্থিত ছিলেন কার্যকর কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দ। পরিচালনা করেন সদস্য সচিব এ্যাড রেজাবুল কবির। পরে ম্যাগাজিন মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা একে আজাদ তালুদকার, শাহ জামান, আলহাজ রেজাউল করিম, আবু তালেব মাদবর, মঈন আহম্মেদ বাচ্চু, শামিমা আলম মুন্নি, রফিকুল ইসলাম জিয়া, ব্রিঃ জেনারেল তোফায়েল আহম্মেদ, মোশারফ হোসেন সবুজ, লিয়াকত খান ও আক্তারুর রহমান মামুন। পরে মাঠে ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। পরিচালনা করেন মোঃ নাহিদ হায়দার, আশিক তাকে সহায়তা করেন। উপদেষ্টা মঈন আহম্মেদ বাচ্চু ও সদস্য ফারদিন রেজা রনি, এ জে ডোনা, বকুল আলি। মাঠের কর্নারে সাজানো হয় সকাল-সন্ধা চা স্টোর।
পরিচালনা করেন সহ সভাপতি মোঃ আল আমিন। অন্য পাশে পরিবেশন করা হয় রসালো তরমুজ, পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লিটন।
প্যাভিলিয়নের কর্নারে অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম মিরনের পরিচালনায় অতিথিদের রিসিট কাটা হয়, তাকে সহায়তা করেন উপদেষ্টা মোশারফ হোসেন সবুজ, লিয়াকত খান। দুপুরে খাবার পরিবেশন করা হয়, সহায়তা করেন সহ সভা পতি মাসুদ হোসেন, মশিউর রহমান, একেএম মামুন উর রসিদ, বেলায়েত হোসেন, মোঃ কামরুল ইসলাম, মোঃ মহাসিন, মোঃ রুবেল গাজী, জান্নাত সৈকত, মোঃ নাছিম, মনি আক্তার, মনির হোসেন, মোঃ মনির হোসেন, ফিরোজ আহম্মেদ রবিন, সরিফুল ইসলাম পিণ্টু। বিকেলে জেসমিন বেগমের নেতৃত্বে শুরু হয় মনোরম সাংস্কৃতি অনুষ্ঠান। শিল্পী ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পী আফজাল হোসেন, চন্দ্রা ও কৌতুক অভিনেতা তুষার খান। মাঠে ছিল মহিলাদের জনপ্রিয় বালিশ খেলা ও বাচ্চাদের যেমন খুশি তেমন সাজ।
সর্বশেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি মোঃ শাহ আলম, আহবায়ক এস ইসলাম মামুন, সদস্য সচিব রেজাবুল কবির, প্রধান উপদেষ্টা একে আজাদ তালুদকার, উপদেষ্টা মঈন আহম্মেদ বাচ্চু, রফিকুল ইসলাম জিয়া, মোশারফ হোসেন সবুজ, বিশেষ অতিথি রবার্ট এম হাইমস, এটর্নী মঈন চৌধুরী। উপস্থিত ছিলেন গ্র্যান্ড স্পন্সর মোঃ লিটু, নিরা রব্বানী। অনুষ্টান পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন নাসির। সর্বশেষে আকর্ষনীয় র্যাফেল ড্র পুরস্কার বিতরন করা হয়। সভাপতি সকল উপদেষ্ট, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, বনভোজন কমিটির সদস্যবৃন্দ, অতিথীবৃন্দ, বিজ্ঞাপন দাতা, অর্থদাতা সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন