https://www.prothomalony.com/

5927

north-america

উত্তর আমেরিকা

হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ ০৭:০৮

৬ আগস্ট রোববার লংআইল্যান্ডের হ্যামস্টেড লেক স্টেট পার্কে বিপুল উৎসাহ উদ্দিপনায় প্রবাসের অন্যতম বৃহত্তর আঞ্চলিক সংগঠন হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনের উদ্বোধন করেন প্রবাসের মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম এবং পরিচালনা করেন বনভোজন উপকমিটির আহবায়ক আহনাফ আলম।

পুরো অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সাধারন সম্পাদক মামুনুর রহমান মজুমদার ও সিনিয়র সহ সভাপতি শাহদাৎ হোসেন মজুমদার। সার্বিক তত্বাবধানে ছিলেন লুৎফর রহমান চুন্নু এবং শহিদ আহমেদ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনভোজন উপকমিটির সদস্য মাসুদুর রহমান, মোঃআবুবকর, মোহাম্মদ আঃ রহমান, ইকবাল হোসেন মানিক ও শামীম চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মাসুদুর রহমান, আবুল বাশার, মোঃ মনির হোসেন, সাইফুল ইসলাম লিটন, জালাল উদ্দিন রুমী, মোহাম্মদ হাতেম, মোঃইসলাম বাদল ও অরুন পাল সহ সভাপতি বিলাল হোসেন তরফদার, ফয়সাল আলম দুলাল, শামীম চৌধুরী, মোঃ আবদুর রহমান।



গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান কানেক্টিকাট স্টেট সেনেটর মোহাম্মদ রহমান। তাঁকে হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রবাসে চাঁদপুরবাসীকে সংগঠিত রেখে সুনামের সাথে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্টেট সেনেটর রহমান রুপসী চাঁদপুর ফাউন্ডেশনে ডোনেশন হিসেবে ৫ হাজার ডলারের চেক সভাপতি ফখরুল ইসলাম ও সাধারন সম্পাদক মনির হোসেনসহ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। বনভোজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুপসী চাঁদপুরের সাবেক সভাপতি আমিন খান জাকির, ফারুক হোসেন মজুমদার ও মামুন মিয়াজি, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারন সম্পাদক ছিদ্দিক পাটোয়ারী,সহ সাধারন সম্পাদক সোহেল গাজী, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা মোঃ জামান তপন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ টিটু,  জিলানী, হাছান মাহমুদ সোহেল,  বিপ্লব সাহা প্রমূখ। মজার খেলার মধ্যে ছিল হাঁড়ি ভাঙ্গা,বালিশ খেলা ও ডিম নিক্ষেপ।

শেষের দিকে খেলাধুলায় বিজয়ীদের পুরুষ্কার প্রদান করা হয়। হাঁড়ি ভাঙ্গায় ১ম হন আছমা বেগম, ২য় হন সালেহা বেগম, ৩য় হন তাবাস্সুম। বালিশ খেলায় ১ম ফারহানা মিন্টু, ২য় ফারহানা আক্তার ও ৩য় সেলিনা খানম। ডিম নিক্ষেপে ১ম তামান্না ২য় উর্মি ও ৩য় মিম। দৌড় প্রতিযোগিতায় ১ম আবদুল্লাহ ২য় আনিকা ও ৩য় আলিফা। বড়দের দৌড়ে ১ম আমিনা ২য় রায়হান ও ৩য় জুনেনা এবং ছোটদের দৌড়ে ১ম সাইদ ২য় আনিকা ও ৩য় মানাফী। এর পর অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। প্রথম পুরস্কার ৫০০ ডলারসহ ১০টি পুরস্কার প্রদান শেষে কার্যকরি কমিটি ও বনভোজন উপকমিটির পক্ষ থেকে সকল পৃষ্ঠপোষক ও আগতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন