https://www.prothomalony.com/
5925
north-america
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যায় বিচারের জন্য মামলার স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন উল্লেখ করে বলেছেন, উয়েস্ট ভার্জিনিয়া মামলার বিচারের জন্য উপযুক্ত স্থান হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লিখেছেন, "কোনওভাবেই আমি ওয়াশিংটন, ডি.সি. -তে একটি ন্যায্য বিচার পেতে পারি না।"
মামলার দায়িত্বে থাকা বিচারক বদলেরও আবেদন জানাবেন রিপাবলিকান নেতা। বিচারক তানিয়া চুটকনের উপর অনাস্থা আনতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। বিচারক তানিয়াকে নিয়োগ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, যিনি একজন ডেমোক্র্যাট।
প্রসঙ্গত, নির্বাচনে কারচুপির অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। প্রতিবারই আদালতের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন প্রাক্তন প্রেসিডেন্ট। এই বিচারের পাশাপাশি, তিনি নিউইয়র্ক এবং ফ্লোরিডায় পৃথক ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। এদিকে টাম্পায় ট্রাম্পের অ্যাটর্নি, জন লরো, বিভিন্ন টেলিভিশন নিউজ শোতে হাজির হয়ে মামলার স্থান পরিবর্তন করার জন্য ওয়েস্ট ভার্জিনিয়াকে একটি "চমৎকার স্থান" হিসাবে উল্লেখ করেছেন। ২০২০ সালের নির্বাচনের সময়, ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ভার্জিনিয়ায় ৬৯ শতাংশ ভোট পান, এটি ওয়াইমিংয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ শতাংশ। বিপরীতে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় ট্রাম্প মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন