https://www.prothomalony.com/

5920

north-america

উত্তর আমেরিকা

৫ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে চিটাগাং এসোসিয়েশনের বার্ষিক বনভোজন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ ০৮:৫০

৫ আগস্ট শনিবার কুইন্সের ফ্লাশিং মেডোজ করোনা পার্কে চিটাগাং এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এক হাজারের মতো প্রবাসী চট্টগ্রামবাসী উৎসব মুখর পরিবেশে এই বনভোজনে অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউিনিটির কয়েকজন নেতৃবৃন্দও।



এই বনভোজনের উদ্যোক্তা ছিলেন চিটাগাং এসোসিয়েশনের অন্তবর্তীকালীন কমিটি। বনভোজন কমিটিতে আবুল কাশেম আহবায়ক, মীর কাদের রাসেল সদস্য সচিব, মোহাম্মদ সেলিম প্রধান সমন্বয়কারি ও মোহাম্মদ ইকবাল ভূঁইয়া সমন্বয়কারি হিসেবে কাজ করেছেন। সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন মনির আহমেদ, মেহবুবুর রহমান বাদল, মাকসুদুল হক চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, তারিকুল হায়দার চৌধুরী, নুরুল আনোয়ার, আহসান হাবিব, সুমন উদ্দীন, জে আবেদীন ও মোহাম্মদ হারুন।



বনভোজনে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী, ফোবানার (একাংশ) চেয়ারম্যান গিয়াস আহমেদ, লায়ন্স আহসান হাবিব, কমিউনিটি একটিভিস্ট মোহাম্মদ আলী,মাসুদ সিরাজী, কর্ণফলি ট্রাভেলস এর হারুন অর রশীদ,রিয়েলটর নুরুল আজিম, লায়ন্স এম জিলানী, লায়ন্স আব্দুর রশীদ বাবু,কাজি আযম, রিয়েলটর সারোয়ার খান বাবু, বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের আতাউল আলম, আবুল কাশেম, কামাল হোসেন মিঠু,আশরাফুজ্জামান, আবুল বশর মিলন, আজহারুল হক খোকা,ফেরদৌস আলম, জাতীয় পার্টি নেতা আবু তালেব চান্দু, হাজি আব্দুর রহমান,এডভোকেট হারিস আহমেদ ও সাংবাদিক আব্দুল খালেক।



বনভোজনে ঢাকা-নিউইয়র্ক-ঢাকা’র টিকেট, স্বর্ণালংকার ও ল্যাপটপসহ ১০টি পুরস্কার  বনভোজনে অংশগ্রহনকারিরা লটারীতে জিতে নেন।


 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন