https://www.prothomalony.com/

5919

north-america

উত্তর আমেরিকা

বেবিলন টাউন চত্বরে বাংলাদেশিদের প্রথম পথমেলা অনুষ্ঠিত হবে আগামী ১৯ আগষ্ট শনিবার

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ ০৮:৪০

১৯ আগস্ট শনিবার বাংলাদেশিদের প্রথম পথমেলা অনুষ্ঠিত হবে লং আইল্যান্ডের বেবিলন টাউন চত্বরে। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা। এতে অংশ নিবেন নিউইয়র্কের এক ঝাাঁক শিল্পী। জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, ত্রিনিয়া হাসানদের সাথে যোগ হবেন আরও অনেকে। পসরা বসবে রকমারি স্টলের। আয়োজকরা ধারণা করছেন মেলায় ৫ থেকে ১০ হাজার বাংলাদেশি অংশ নেবেন।

মেলাকে সফল করতে গিয়াস আহমেদকে কনভেনর, আসেফ বারী টুটুলকে কো - কনভেনর এবং রিয়াজ মাহমুদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর সমন্বয়কের দায়িত্বে আছেন গোলাম ফারুক শাহিন। ইশতিয়াক হোসেন রুমি কালচারাল ইভেন্টের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন