https://www.prothomalony.com/
5914
north-america
৪ আগস্ট শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প একটি পোস্ট দেয়ার পর প্রসিকিউটররা মনে করছেন, দিনে দিনে ট্রাম্প আমেরিকার জন্য এখন হুমকির কারণ হয়ে যাচ্ছেন। পোস্টে ট্রাম্প তার বিরুদ্ধে মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের টার্গেট করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করছেন প্রসিকিউটররা। শুক্রবার বিকেলে ট্রাম্প তার ট্রুথ সামাজিক নেটওয়ার্কে লিখেছেন, যদি তোমরা আমার পিছু নাও, তাহলে আমিও তোমাদের দেখে নেবো।
প্রসিকিউটররা মনে করছেন, গোপনীয় অনেক তথ্যপ্রমাণ প্রকাশ করে দিতে পারেন ট্রাম্প। ২০২০ সালের জাতীয় নির্বাচনে প্রতারণা সংশ্লিষ্ট এক মামলায় তার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে। এতে তিনি দোষ স্বীকার করেননি। এর একদিন পরেই তিনি ওই পোস্ট দিয়েছেন। তবে ট্রাম্পের অফিস জানিয়েছে, রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে তিনি ঐ পোস্ট দিয়েছেন। এই কারণে তাকে কর্মকাণ্ড সীমাবদ্ধ করে দেয়ার জন্য পরবর্তী মামলার শুনানিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন প্রসিকিউটররা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
যুক্তরাষ্ট্রে প্রতারণার ষড়যন্ত্র করার জন্য ট্রাম্পের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্যকে পরিবর্তন করে নিজেদের মতো করে উপস্থাপনার জন্য। নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য। ২০২০ সালের নির্বাচনকে ঘিরে সাবেক এই প্রেসিডেন্টের পক্ষ থেকে যেসব ঘটনা ঘটানো হয়েছে, তার জন্যও অভিযোগ গঠন করা হয়েছে। এরমধ্যে ২০২১ সালের ৬ জানুয়ারি সরাসরি তার উস্কানিতে ক্যাপিটাল হিলে হামলা চালায় তার সমর্থকরা।
ট্রাম্পের ঐ পোস্টের পর স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের অফিস আশংকা করছে যে ট্রাম্প গোপনীয় বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করে দিতে পারেন। উল্লেখ্যযোগ্য হলো প্রসিকিউটরদের কাছ থেকে গ্রান্ড জুরিরা যেসব ডকুমেন্ট পেয়েছেন, যাতে আছে বিচারক, এটর্নি এবং ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়া লোকদের ওপর আক্রমণের ইতিহাস আছে ডোনাল্ড ট্রাম্পের। জ্যাক স্মিথের অফিস সতর্ক করে দিয়ে বলেছে, এর ফলে সুষ্ঠু বিচারের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। কারণ, সাক্ষীরা ভয়ে থাকবেন।
এ অবস্থায় স্পেশাল কাউন্সিলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রিপাবলিকান দল। ৪ আগস্ট শুক্রবার আলাবামায় সমর্থকদের এক মিটিংয়ে বলা হয়েছে জ্যাক স্মিথ একজন নীচু মানের মানুষ এবং খারাপ মানুষ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন