https://www.prothomalony.com/

5911

north-america

উত্তর আমেরিকা

এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হয়েছে ওসমানীনগর এসোসিয়েশনের বনভোজন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ ০৭:১০

৩০ জুলাই রোববার এস্টোরিয়া পার্কে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওসমানীনগর এসোসিয়েশনের বনভোজন। এই বনভোজনে উপস্থিত ছিলেন ওসমানীনগর ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী। অনেকেই সপরিবারে অংশ নেন ওসমানীনগর প্রবাসীদের এ মিলন মেলায়। 

ওসমানীনগর এসোসিয়েশনের সভাপতি আজিজ আহমদ ছালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিছলুর পরিচালনায় বনভোজনে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগরের কৃতিসন্তান ব্যারিস্টার জিনাত জাহান চৌধুরী এটর্নি এট ল। বনভোজনের আহ্বায়ক মালিক শেখ, সদস্য সচিব আব্দুল মজীদ এবং প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি বশির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এমএ সালাম।



অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, ওসমানীনগর এসোসিয়েশন উপদেষ্টা কাজী অদুদ আহমদ, আবদুল কাদির, সাইফুল চৌধুরী জামিল, অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, পীযুষ দত্ত, মাহবুব গনী ওসমানী, আব্দুল ছালিক, সহ সভাপতি খালিক মিয়া ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।



অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সহ সভাপতি তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলী নেতা আব্দুর রহিম বাদশা ও শেখ আতিকুর রহমান, মোহাম্মদ আলী এটর্নি এট ল, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সিলেট সদর সমিতির সভাপতি আব্দুল মালেক খান লায়েক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, শ্রীমঙ্গল এসোসিয়শনের  সভাপতি মামুনুর রশিদ শিপু, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি জুসেফ চৌধুরী, সংগঠনের প্রচার সম্পাদক জুমানুর তপাদার দিপু, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক আনছার তপাদার, সদস্য মাসুদুর রহমান খান অপু, দিপু তপাদার, আব্দুল ওদুদ, কমিউনিটি নেতা জুহেব চৌধুরী, ডা. জুন্নুন চৌধুরী, আব্দুল্লাহ মাহমুদ, মনসুর আহমেদ চৌধুরী, ফুলতলী ইসলামিক সেন্টারের উপদেষ্টা আলহাজ মোতাহির হোসাইন, মনজুর আলম, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আব্দুল বাতেন, রিয়েল্টর অব নিউইয়র্ক’র কাজী হোসাইন, কাজী ছিদ্দিক আহমেদ প্রমুখ। দিনব্যাপি বনভোজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত ওসমানীনগরবাসী এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলা-ধুলা বিনোদনে মেতে ওঠেন। খেলাধুলার মধ্যে ছিল বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের ফুটবল খেলা। খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি হয়। 



রাফেল ড্র তে প্রথম পুরস্কার ৫০০ ডলার ক্যাশ, ২য় পুরস্কার ল্যাপটপ, ৩য় পুরস্কার ৫০ ইঞ্চি টিভিসহ মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

ওসমানীনগর এসোসিয়েশন সভাপতি আজিজ আহমদ ছালিক এবং সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিছলু বনভোজন কে সফল করার জন্য বনভোজন উদযাপন কমিটিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পুরস্কার দাতা ও আপ্যায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন