https://www.prothomalony.com/

5897

north-america

উত্তর আমেরিকা

কো-চেয়ারম্যান নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ডমার্ক কমিটির

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ ১১:০৩

কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরীকে নিউইয়র্ক সিটির ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ডমার্ক কমিটির (কমিউনিটি বোর্ড-৩) কো-চেয়ারম্যান পদে নির্বাচিত করেন। 

মুকিত চৌধুরী গত ৬ বছর যাবৎ কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এ সদস্য হিসেবে কাজ করছেন। আইন ব্যবসায়ী ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরীর বড় ভাই তিনি।

মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের কমান্ডার। এর আগে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের আর্ন্তজাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়।দেশ স্বাধীন হবার পর ১৯৭৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জার্মানীতে ছিলেন। ২০০৫ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন