https://www.prothomalony.com/
5872
north-america
বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সই করার মধ্য দিয়ে ট্রুডো–সোফি দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল।
ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তাঁরা। ২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান রয়েছে তাঁদের। ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তাঁরা পরিবারের মতো হয়েই থাকবেন। তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়, সেটা নিশ্চিত করতে মনোযোগী হবেন প্রধানমন্ত্রী ও সোফি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন