https://www.prothomalony.com/

5865

north-america

উত্তর আমেরিকা

ট্রাম্প বলেছেন, তাঁর ৫৬১ বছরের কারাদণ্ড হতে পারে !

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ ০৬:২৯

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মামলাকে তহবিল সংগ্রহের জন্য ব্যবহার করছেন। নিজেকে ভিক্টিম দেখিয়ে সমর্থকদের উদ্দেশ্যে তহবিল চেয়ে ইমেইল করছেন। সর্বশেষ ইমেইলে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, বিশেষ আইনজীবী জ্যাক স্মিথের আনা অভিযোগে তাঁর ৫৬১ বছরের কারাদণ্ড হতে পারে।

২ আগস্ট দেয়া ইমেইলে ট্রাম্প বলেছেন, জো বাইডেন এবং দুর্নীতিগ্রস্থ বিচার বিভাগ যে অভিযোগ এনেছে , তাতে তাঁর ৫৬১ বছরের কারাদণ্ড হতে পারে। বামপন্থীদের ভুত খোঁজার তাণ্ডবে তিনি এ কারাদণ্ডের সম্মুখীন বলে সমর্থকদের সহানুভূতি কামনা করেছেন।

২০২০ সালের নির্বাচন মেনে না নেয়া, নির্বাচনি ব্যবস্থায় হস্তক্ষেপ কর সহ কুখ্যাত ৬ জানুয়ারি ঘটনা নিয়ে তাঁর নামে সর্বশেষ অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও ফ্লোরিডার মার এ লাগোতে তাঁর নিয়ন্ত্রণে থাকা গোপন নথির ফাঁসের অভিযোগে পৃথক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফলাফলে হস্তক্ষেপ করার জন্য তাঁর নামে আরেকদফা অভিযোগ আনার প্রস্তুতি চলছে।

সমালোচকরা বলছেন, ট্রাম্প এসব মামলা দেখিয়ে সাধারণ সমর্থকদের সমর্থন আদায়ে সক্ষম হচ্ছেন এবং বিপুল পরিমাণের অর্থ সংগ্রহ করছেন। ফেডারেল ইলেকশন কমিশনের দেয়া তথ্য মতে ২০২৩ সালের প্রথম ছয় মাসেই ট্রাম্প ৫৩ মিলিয়ন প্রচারণা তহবিল সংগ্রহ করেছেন। এর অর্ধেকই তিনি বয় করে ফেলেছেন মামলার পেছনে।

ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্ধী নিউজার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি এরমধ্যে বলেছেন, ট্রাম্প মামলার জন্য ব্যয় করছেন সাধারণ মধ্যবিত্ত আমেরিকানদের অর্থ। এ অর্থ তারা রিপাবলিকান দলের প্রার্থীকে অনুদান দিচ্ছেন। এমনিতেই 'বিলিয়নার' ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে তাঁর প্রচারণা অব্যাহত রেখেছেন এবং মামলায় তাঁকে হেনস্তা করা হচ্ছে বলে সমর্থকদের উদ্দেশ্যে ইমেইল করছেন। অন্যান্য রিপাবলিকান প্রার্থীর চেয়ে তিনি অর্থ সংগ্রহে এগিয়ে রয়েছেন। তাঁর সমর্থকরা ব্যাপকভাবে চাঁদা দিয়ে নির্বাচনি তহবিল পুষ্ট করে যাচ্ছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন