https://www.prothomalony.com/
5862
north-america
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ ১০:১১
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় আজীবন সম্মাননা জানানো হয়েছে সাংবাদিক মাহবুবুর রহমানকে। প্রবীণ সাংবাদিক এবং প্রথম আলো উত্তর আমেরিকার নিয়মিত কলামিস্ট মাহবুবুর রহমান নিজের এলাকার লোকজনের সম্মামনা গ্রহণ করে বলেছেন, নিজের এলাকার লোকজনের এমন ভালোবাসা প্রাপ্তি তাঁর জন্য গর্বের ও অহংকারের। নিজের পেশা দিয়ে নিজের এলাকার মানুষের হৃদয় জয় করাটা কঠিক কাজ হলেও গত ৫০ বছর তিনি পেশার সাথে সৎ থেকে দায়িত্ব পালন করে গেছেন বলে উল্লেখ করেন। তাঁর এ অগ্রযাত্রায় পাঠক ও জনসমাজ ব্যাপকভাবে পাশে ছিলেন বলেই সাংবাদিকতার অগ্রযাত্রা সবসময়ই আনন্দের ছিল বলে মাহবুবুর রহমান উল্লেখ করেন। তাঁকে সম্মাননা জানানোর জন্য তিনি সদর অ্যাসোসিয়েশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
৩০ জুলাই রোববার নিউইয়র্কের গুলশান ট্যারেসে আয়োজিত সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক-লেখক মাহবুবুর রহমানকে ছাড়াও সম্মাননা দেয়া হয়েছে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন দি অপটিমিস্টসকে। ঈদ পুনর্মিলনী উপলক্ষে সিলেট সদরবাসীর মিলন মেলা বসেছিল গুলশান টেরেসে। এ অনুষ্ঠানে প্রথম আলো উত্তর আমেরিকার লেখক সাংবাদিকসহ জনসমাজের উল্লেখযোগ্য লোকজন উপস্থিত ছিলেন। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও।
সংগঠনের সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেলের পরিচালনায় অনুষ্ঠানে ভার্সুয়ালী বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলিস আইল্যান্ড পদকে ভূষিত একমাত্র বাংলাদেশী বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ।
সাংবাদিক-লেখক মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরেন নিউইয়র্ক মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের চেযারম্যান অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডা. সাদউজ্জামান চৌধুরী, ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক এমএম শাহীন ও প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক এমএম শাহীন ও ৪ নং সাব সেক্টর কমান্ডার, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুলসহ সংগঠনের কর্মকর্তাদের সাথে নিয়ে সাংবাদিক-লেখক মাহবুবুর রহমানের হাতে আজীবন সম্মাননা তুলে দেন। পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথিদের সাথে নিয়ে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদের কন্যা রোমানা আহমেদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন দি অপটিমিস্টস’র সাধারণ সম্পাদক নিশাতের হাতে সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোবানার সাবেক প্রেসিডেন্ট বেদারুল ইসলাম বাবলা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ খান, বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম, ইভেন্ট কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম নাসিম, সমন্বয়কারী আব্দুল ওয়াদুদ ও সদস্য সচিব মিনহাজ চৌধুরী, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আলতাফ চৌধুরী, মাহবুব রহমান, গোলাম হাছান চৌধুরী, গৌতম দে ও কবির চৌধুরী, ট্রাস্টি হাছান চৌধুরী মাসুম, শাহাদাত মজুমদার, মজিবুর রহমান চৌধুরী, শামসাদ হুসাম এবং সালেহ আহমেদ, লেখক সাংবাদিক ও সংগঠনের উপদেষ্টা রহমান মাহবুবসহ অন্যান্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, তানভীর শাহীন ও কৃষ্ণা তিথী। সিলেটের গানের সাথে ছিল আধুনিক নস্টালজিক গানের সমাহার। গভীর রাত পর্যন্ত চলে তাদের মনোজ্ঞ পরিবেশনা।
হযরত শাহজালাল, শাহপরান সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজরিত সিলেটের ঐতিহ্যবাহী এ সংগঠনের আয়োজনে কমিউনিটি নের্তৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজন সহ বিপুল সংখ্যক অতিথি অংশ নেন। নারীসহ নতুন প্রজন্মের বাংলাদেশী আমেরিকানদের অংশ গ্রহণ ছিল উচ্ছলতার। অতিথিদের পরিবেশন করা হয় নৈশ ভোজ সহ মজাদার সব খাবার।
সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদক দুরুদ মিয়া, ইভেন্ট কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম নাসিম, সমন্বয়কারী আব্দুল ওয়াদুদ ও সদস্য সচিব মিনহাজ চৌধুরীর নেতৃত্ব নির্বাহী কমিটির লোকজন ব্যস্ত ছিলেন আথিতেয়তায়। সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী তার বক্তব্যে সিলেট অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা, লোকজনদের গৃহ নির্মান করে দেয়া, অসুস্থদের চিকিৎসার জন্য অর্থ ও খাদ্য সহযোগিতা, অসহায় লোকজনের পাশে দাঁড়ানোসহ সংগঠনের নানামুখি কর্মকান্ডের কথা তুলে ধরেন।
বক্তারা এ আয়েজনের প্রসংসা করে সহমর্মিতা, সম্প্রীতি ও সৌহাদ্যের ঐতিহ্যকে ছড়িয়ে দেয়ার কথা বলেন। তারা অসহায় লোকজনের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। পরে সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী ও সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল কার্যকরী কমিটির পক্ষ থেকে তাদের এ আয়োজনে ব্যাপকভাবে সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন