https://www.prothomalony.com/
5861
north-america
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ ১০:০৬
মেটা ইনফো টেক(এমআইটি) প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণে ব্যবসা নয়, কমিউনিটিকে গুরুত্ব দিচ্ছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটইসের সুপরিসর প্রশিক্ষণ কেন্দ্রকে গড়ে তোলা হয়েছে কর্মপ্রত্যাশীদের জন্য একটি আকর্ষনীয় কেন্দ্র। ৩৭ এভিন্যু আর ৭৪ স্ট্রিটের মোড়ে চারতলার আইটি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা। প্রশিক্ষণ শেষে কাজ প্রাপ্তির নিশ্চয়তা। পাশপাশি রয়েছে ক্রমাগত প্রশিক্ষণ ও কেরিয়ারে সাফল্যের জন্য প্রশিক্ষনার্থীদের সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা।
মাত্র ছয়মাসের প্রশিক্ষণ নিয়ে প্রায় যে কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন প্রযুক্তি ক্ষেত্রে বিকাশমান পেশা গ্রহণ করতে পারেন। অধিকাংশ কাজই এখন রিমোট হচ্ছে। প্রশিক্ষণ শেষে কাজে নিয়োগ পাওয়ার পরও প্রতিষ্ঠানটি তদাররকি করছে প্রশিক্ষনার্থীদের। ব্যবহার করতে দিচ্ছে তাদের জন্য আলাদা অফিস কিউব।
প্রায় ২০ বছরের প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক অভিজ্ঞ উদ্যোক্তা মাহবুব সিদ্দিক এক সংবাদ সম্মেলনে তাঁর বিকাশমান প্রতিষ্ঠানের সাফল্য ও কর্মব্যাপ্তির কথা তুলে ধরেন। ১ আগস্ট মঙ্গলবার সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন প্রচারণা প্রতিষ্ঠান ডট কমিউনিকেশনের সিইও রওশন আরা নীপা। সংবাদ সম্মেলনে উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ মাহবুব সিদ্দিক বলেন, প্রযুক্তি প্রশিক্ষণের প্রতি সবারই প্রথমে একটি ভীতি কাজ করে থাকে। তাদের কাছে আসা প্রশিক্ষনার্থীদের প্রথমে প্রশিক্ষণ, সেবা ও কেরিয়ার সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এ ধরনের আগ্রহী লোকজনের জন্য প্রথমেই কোন ফি দিতে হবে না। প্রশিক্ষনার্থীদের উপযোগী করে , চাকুরী বাজারের চাহিদা অনুযায়ী তাদের প্রস্তুত করা হয়। প্রশিক্ষণ গ্রহণের পর চাকুরীর নিশ্চয়তাই শুধু দেয়া হয়না। নতুন কেরিয়ারে সফল হওয়ার জন্য নিবিড়ভাবে তদারকিও করা হয় এমআইটি'র পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইতিমধ্যেই নানা পেশা থেকে আসা লোকজন আইটি প্রশিক্ষণ নিয়ে শতভাগ সফল হয়েছেন। এ সাফল্যকে উদাহরণ হিসেবে নিয়ে কমিউনিটির লোকজনের মধ্যে সেবা পৌঁছে দেয়ার জন্য তারা কাজ করছেন। এমন প্রশিক্ষণ খুব ব্যয়বহুল নয় উল্লেখ করে মাহবুব সিদ্দিক বলেন, আগ্রহীদের সাথে প্রায় দশ ঘন্টার অরিয়েন্টেশন করে বিষয় সম্পর্কে পুরো ধারনা দেয়া হয়ে থাকে। এ কাজকে শুধু ব্যবসা নয়, বাংলাদেশি কমিউনিটির জন্য কিছু করাকেও তিনি গুরুত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের পর এমআইটি প্রশিক্ষণ কেন্দ্রের সুপরিসর প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখানো হয়। সেখানে প্রার্থনা কক্ষ , বিনোদনসহ, আলাদা অফিস করার সুব্যবস্থাগুল সাংবাদিকদের দেখানো হয়। উপস্থিত সাংবাদিকদের পক্ষ এমাইটির সাফল্য কামনা করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন