https://www.prothomalony.com/

5749

video

ভিডিও

টক অফ দ্য উইক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ ১৩:০৪

কবি জেবুন্নেছা জোৎস্না, কবি মাসুম আহমদ এবং কলামিস্ট, লেখক লিজি রহমান। 
লিজি রহমান- দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে লেখালেখিতে যুক্ত। ইংরেজি পত্রিকায়ও লিখেন তিনি। 
লিজি রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স এবং নিউইয়র্কের কুইন্স কলেজ থেকে এডুকেশনে মাস্টার্স করে দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছেন। বর্তমানে ফুলটাইম লেখক।

সিলেটে জন্মগ্রহণ করা মাসুম আহমদ সিলেট এমসি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। পঞ্চায়েত-নামক একটি লিটন ম্যাগাজিন সম্পাদনা করছেন তিনি। বর্তমানে বাস করছেন নিউইয়র্কে, আইটিতে চাকরিরত। 

জেবুন্নেছা জ্যোৎস্না যশোরে জন্মগ্রহণ করেন। বর্তমানে বাস করছেন নিউইয়র্কে। পেশায় তিনি একজন ডায়াগনষ্টিক মেডিকেল সনোগ্রাফার। যশোর এম এম কলেজ থেকে মাইক্রোবায়োলজীতে মাষ্টার্স করেছেন তিনি। এরপর নিউইর্য়কের সিটি ইউনিভার্সিটি থেকে 'ম্যাথমেটিক্স এন্ড সাইন্সে' এ্যাসোসিয়েট করেন এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটি থেকে 'ডায়াগনষ্টিক মেডিক্যাল সনোগ্রামে' ব্যাচেলর করেছেন। 
কথা বলেছেন বই নিয়ে, বইমেলা নিয়ে। 
উপস্থাপনাঃ সোহানা নাজনীন। 
কারিগরি সহযোগিতাঃ এইচ বি রিতা।

ভিডিও থেকে আরো পড়ুন