https://www.prothomalony.com/
18710
north-america
শীতের আগমনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘মেগা উইন্টার গিভঅ্যাওয়ে’ কর্মসূচি। ২২ নভেম্বর (রবিবার) আইসিএনএ রিলিফ এবং ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভরেন অ্যাভিনিউ স্কুলের জিমনেসিয়ামে বিনামূল্যে শীতের প্রয়োজনীয় পোশাক ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
বিভিন্ন কমিউনিটির সব বয়সী মানুষ ও পরিবারের জন্য উন্মুক্ত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল। শীত মৌসুমে প্রয়োজনীয় সামগ্রী পেয়ে উপকৃত হন অনেক পরিবার।

মানবিক সহায়তা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এ উদ্যোগ স্থানীয় কমিউনিটিতে ইতিবাচক সাড়া ফেলেছে।
এই কর্মসূচিতে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান আনজুম জিয়া, কলিমউল্লাহসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির পরিচালক মোঃ ইকবাল হোসেন সংশ্লিষ্ট সংগঠন, স্বেচ্ছাসেবক ও সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন