https://www.prothomalony.com/
18681
new-york
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ০১:০২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএ ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল। আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যের এ কমিটি দায়িত্ব পালন করবে।
গত ৮ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে সংগঠনের বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এডহক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরীসহ বৃহত্তর সিলেটের বিপুলসংখ্যক বাংলাদেশি আইনজীবী, ব্যারিস্টার ও অ্যাটর্নি উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ সম্পাদক সাইয়েদ মঈন উদ্দিন জুনেল খসড়া সংবিধান উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে তা গৃহীত হয়। পরে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির চার সহসভাপতি হলেন অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট মো. আব্দুস শহীদ আজাদ, অ্যাডভোকেট আলাউদ্দিন এ তালুকদার ও অ্যাডভোকেট আবু ইমরান চৌধুরী। যুগ্ম সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লোকমান আহমদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সাব্বির আহমেদ মাসার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আলি উল্লাহ আল মারুফ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন হীরা এবং অফিস সম্পাদক অ্যাডভোকেট ছায়েদ আহমদ।
কমিটির পাঁচ সদস্য হলেন অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, অ্যাডভোকেট আশিক আহমদ খান, অ্যাডভোকেট জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট হাবিবুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট আবুল বিএম জাফরান।
সভায় উপস্থিত আইনজীবীরা প্রবাসে বাংলাদেশি আইনজীবীদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন