https://www.prothomalony.com/

18541

north-america

উত্তর আমেরিকা

হ‍্যামট্রামিক সিটির মেয়র হিসাবে শপথ নিলেন আবু মুসা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৫:৪৭


মিশিগানের হ্যামট্রামিক সিটির নির্বাচন ঘিরে দীর্ঘদিনের আইনি জটিলতার কারণে সিটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল সদস্য ও মেয়র প্রটেম আবু আহমদ মুসা। আবু আহমদ মুসা হ‍্যামট্রামিক সিটির ৪ বারের নির্বাচিত কাউন্সিলর এবং ৩ বার মেয়র প্রটেম হিসাবে দায়িত্ব পালন করেন।

 ২ নভেম্বর (সোমবার) সকালে হ্যামট্রামিক সিটির ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালেক্স কাড তাঁর চেম্বারে আবু আহমদ মুসাকে এই শপথবাক্য পাঠ করান।এসময় তাঁর স্ত্রী জাহিদা আহমদ পাশে ছিলেন।

​সিটির চার্টার অনুযায়ী, নির্বাচনসংক্রান্ত জটিলতা ও আনুষ্ঠানিক ফলাফল প্রত্যয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে মেয়রের অনুপস্থিতিতে মেয়র প্রটেম বা ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে। সেই অনুযায়ী তিনি এই পদ গ্রহণ করলেন।

​নির্বাচনী ফলাফল চূড়ান্তভাবে প্রত্যায়িত হওয়া এবং নতুন নির্বাচিত মেয়র আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত আবু আহমদ মুসা হ্যামট্রামিক সিটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে অফিসিয়াল নথিপত্রে স্বাক্ষর সহ সিটি কাউন্সিলের সভাগুলোয় সভাপতিত্ব করবেন। আবু আহমদ মুসা সিটির একজন নির্বাচিত কাউন্সিলর হিসাবে মেয়র প্রটেমের দায়িত্ব পালন করে আসছিলেন।

সিটির প্রথম নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র ইলেক্ট্র মুহিত মাহমুদ আদালত কর্তৃক বিজয়ী ঘোষিত হলেও আইনী জটিলতার কারণে এখনও শপথ গ্রহন করতে পারেন নি।আশা করা যাচ্ছে হয়তো শীঘ্রই সকল বাঁধা অপসারিত হয়ে মুহিত দায়িত্বভার গ্রহন করবেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন