https://www.prothomalony.com/

18493

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের বড়দিনের গাছ চূড়ান্ত, আলো জ্বলবে ২ ডিসেম্বর

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৩২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রকফেলার সেন্টারে ২০২৬ সালের বড়দিনের জন্য বেছে নেওয়া হয়েছে বিশেষ এক গাছ (ক্রিসমাস ট্রি)। নরওয়ে স্প্রুস প্রজাতির গাছটি নিউইয়র্কের ওয়েস্ট এডমেস্টন এলাকা থেকে আনা হবে।

সোমবার (২৬ অক্টোবর) রকফেলার সেন্টার কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। আগামী ৫ নভেম্বর গাছটি কেটে ৭ নভেম্বর ম্যানহাটনে নিয়ে যাওয়া হবে। এরপর গাছটি সাজানো হবে ৫০ হাজারের বেশি বিদ্যুৎ-সাশ্রয়ী এলইডি বাতি দিয়ে। গাছের চূড়ায় বসানো হবে স্বরোভস্কির তৈরি পরিচিত তারকা।

আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রকফেলার সেন্টারের বার্ষিক বড়দিনের গাছের আলো জ্বালানোর অনুষ্ঠান। এরপর ২০২৭ সালের ৯ জানুয়ারি পর্যন্ত দর্শনার্থীরা গাছটি দেখতে পারবেন।

বড়দিনের উৎসব শেষ হলে গাছটি কাঠে রূপান্তর করা হবে। পরে সেই কাঠ দান করা হবে ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি’ নামের একটি সংস্থাকে, যারা মানুষের আবাসন নিয়ে কাজ করে।


 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন