https://www.prothomalony.com/
18388
north-america
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ০২:৩৯
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুব আলম কোরেশী নামে এক মিশিগান প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ৯ অক্টোবর দুপুরে ১২ মাইল ও হুবার সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন মাহবুব আলম কোরেশী । দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে ওয়ারেন পুলিশ।
এ মর্মান্তিক মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
মাহবুব আলম কোরেশীর দেশের বাড়ী সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ী।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন